নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   রাজপথে আন্দোলনের নামে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করবে আ’লীগ – এম বাদল 
বর্ধিত সভা / রাজপথে আন্দোলনের নামে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করবে আ’লীগ – এম বাদল 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে চলমান নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১জুলাই বিকেলে ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগে কাশীপুর ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ বর্ধিত সভা।সভায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদল এর সভাপতিতে এবং ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী’র সঞ্চালনায় বর্ধিত সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিমত প্রকাশ করছেন।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোহর আলী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ, মোস্তফা কামাল, আলহাজ্ব আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুব লীগের সভাপতি আলহাজ্ব মীর সোহেল আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান মাসুম, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল আহমেদ চৌধুরী, জেলা কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, থানা আওয়ামী লীগের সদস্য আবু মোঃ শরিফুল হক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  জাহাঙ্গীর,  প্যানেল চেয়ারম্যান আবদুল আল মামুন মিন্টু ভূঁইয়া, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম এ সাত্তার, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোঃ রেহান শরীফ বিন্দু, যুব লীগ নেতা নাজমুল হাসান সাজন সহ ফতুল্লা থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  অসংখ্য নেতৃবৃন্দ।সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদল বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে বিএনপি-জামাত যে নাশকতা মূলক জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে আমরা তার তিব্র নিন্দা জানাচ্ছি।

পাশাপাশি হতাহত সকলের জন্য সমবেদনা জানাই। তবে যারা আমাদের দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ছাত্রদের আন্দোলনের সময় জড়িত হয়ে আগুন সন্ত্রাস সহ মানুষ হত্যা করেছে, সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের বাড়ি- গাড়ি দোকান ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে, দেশকে অচল করে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দিক নির্দেশনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে রাজপথে থেকে আন্দোলনের নামে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করেছেন। আমাদের এখন ঘরে থাকার সময় নেই। আমি অসুস্থ থাকার কারনে নামতে পারি নাই। দীর্ঘদিন শুধু ফতুল্লায় নয় পুরো নারায়ণগঞ্জেই রাজপথে অতীত ছিলাম। বিরোধী অপশক্তিরা বর্তমানে চাচ্ছে আওয়ামী লীগকে নির্মূল করতে, যা খুব সহজ না। কারন আমরা নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা কর্মীরা সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে ঘরে মা-বোনদের থাকতে দিবে না। কোন বিএনপি সন্ত্রাসীদের ক্ষমতায় আনা যাবে না। যারা দেশে উন্নয়ন চালিয়ে যায় তাদেরই ক্ষমতায় রাখতে হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...