নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   আওয়ামী সরকার ১৬ বছর জাতির মধ্যে বিভেদ তৈরি করেছিল – মামুনুল হক
সমাবেশ / আওয়ামী সরকার ১৬ বছর জাতির মধ্যে বিভেদ তৈরি করেছিল – মামুনুল হক
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বিগত দিনে আওয়ামী সরকার ১৬ বছর চেষ্টা করেছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে, স্বাধীনতার ৫০ বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় রাখার চেষ্টা করেছিলো।  যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন দাউদাউ করে জ্বলে উঠেছিলো।
এই আন্দোলনের প্রধান কথা ছিল, যেটা ৭১’র মুক্তিযোদ্ধাদের শ্লোগান ছিল বৈষম্য এবং অবিচার রোধ করা। বৈষম্যের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। সেই বৈষম্যের বিরুদ্ধেই ২০২৪ সালেও ছাত্র-জনতা অভূতপূর্ব গনঅভ্যুত্থান সম্পাদন করেছে। অভ্যুত্থান দুই রকমের হয়, সামরিক অভ্যুত্থান হয়, গনঅভ্যুত্থান হয়। আমরা কোন সামরিক অভ্যুত্থান করিনি, বাংলাদেশের মানুষ এবার গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচার ও ফ্যাসীবাদের যাতাকল থেকে দেশকে, মানুষকে এবং জাতিকে মুক্ত এবং স্বাধীন করেছে। কোটা সংস্কার আন্দোলন পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের উৎখাত এবং স্বৈরাচার বিরোধী গনআন্দোলনে পরিনত হয়। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগষ্ট দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা।
শুক্রবার (৯ আগষ্ট) বাদ জুম’আ ডিআইটি চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে  শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বৈষম্যকে উৎখাত করার জন্য বিভেদের যত দেয়াল আছে সেগুলোকে ভেঙ্গে দিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন সেই কাজটি করতে সক্ষম হয়েছে। সমাজকে নানা শ্রেনী পেশায় যে ভাবে বিভক্ত করে রেখেছে, নিজেদের মধ্যে বিবেদের দেয়াল তৈরী করে রেখেছি, যে কারণে আমরা সেই দেয়াল গুলো উতরে এক কাতারে দাড়াতে পারি না। আর এ কারনেই জালেমরা সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে সুযোগ পায়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি মনির হোসেন কাসেমী, জৈনপুরী পীর সাহেব এনায়েতুল্লাহ আব্বাসী, হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মাওলানা ফেরদৌউসুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...