নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   শামীম ওসমান ছেলেকে নিয়ে ছাত্রদের গুলি করেছে  –  গিয়াসউদ্দিন 
অপকর্ম / শামীম ওসমান ছেলেকে নিয়ে ছাত্রদের গুলি করেছে  –  গিয়াসউদ্দিন 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শামীম ওসমান তার ছেলে ও ভাতিজাকে নিয়ে অস্ত্র হাতে নিরস্ত্র ছাত্রদের গুলি করেছে। এদের ছাড়া যাবে না। আমরা আইন হাতে তুলে নেব না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
বুধবার (১৪ আগষ্ট) সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, নারায়ণগঞ্জে এত দাম্ভিকতা করেছিল। আজকে তারা কোথায়।
পালিয়েছে, বোরকা পরে পালিয়েছে। সে কাপুরুষ, আমি সবসময় বলতাম এই কাপুরুষকে ভয় পাবেন না। যতদিন এদের শায়েস্তা করতে না পারি আমি আছি।
তিনি আরও বলেন, এ নারায়ণগঞ্জে ছিল দেশের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী ও তার সন্ত্রাসী বাহিনী। এমন কোন অপকর্ম নেই যে তারা করেনি। এমন কোন সরকারি প্রতিষ্ঠান নেই যে তারা দখল করেনি। সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিত, যেন আমরা এলাকা ছেড়ে চলে যাই। আবার মুখে অনেক ভাল ভাল কথা বলেছে। তদের জন্য নারায়ণগঞ্জের প্রতিটি শ্রেণীর মানুষ অতিষ্ঠ। এই সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনতে হবে। এদের বিচারের আওতায় আনতে হবে। আমরা আইন হাতে নেব না, তবে মনে রাখবেন আমরা কাউকে রেহাই দেব না।
তিনি আরও বলেন, এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা উপলব্ধি করতে পেরেছিলেন বিএনপিকে এই আন্দোলনে পাশে থাকতে হবে। তার নির্দেশে আমরা এ আন্দোলনে মাঠে নেমেছি সমর্থন দিয়েছি। আমাদের কত নেতাকর্মীরা মারা গেছে, তবুও আমরা স্বৈরশাসকের রক্তচক্ষুকে ভয় পাইনি। আন্দোলনের শেষ মুহুর্ত পর্যন্ত আমরা মাঠে ছিলাম। আর লুটপাট যারা করেছে এটা স্বৈরাচারের লোকজনেরাই করেছে। আমাদের নেতাকর্মীরা এগুলো করেনি।
তিনি বলেন, এমন স্বৈরাচারের এমন পতন ইতিহাসে কেউ দেখেনি। শুধু পতন নয়, নেতাকর্মীদের ফেলে বোনকে নিয়ে পালিয়ে গেছে। এটা ইতিহাসে লেখা থাকবে।
তিনি আরও বলেন, এ বিজয়ে এখনই খুশি হওয়ার সময় নেই। পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে।
কীভাবে তারা অরাজকতা তৈরি করে দেশে ফিরতে পারে। নেতা বিচক্ষণ, তিনি এটা উপলব্ধি করে তিন দিনের কর্মসূচি দিয়েছেন। আমাদের এই তিন দিন রাজপথে থাকতে হবে।
তিনি বলেন, স্বৈরাচারকে তাদের দলের নেতারা বানিয়েছে। অনেক ব্যাবসায়ী, সাংবাদিক তাদের সুবিধা নেয়ার জন্য এই স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে। আমরা সবাইকে চিনি। এখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার। এদের বিরুদ্ধে এ সরকারকে সজাগ দৃষ্টি দিতে হবে। আমরা তাদের সমর্থন করবো, আঠারো কোটি মানুষ তাকে সমর্থন করবে।
নারায়ণগঞ্জে বিএনপি অত্যন্ত শক্তিশালী সংগঠন উল্লেখ করে তিনি বলেন, এ আন্দোলনে নারায়ণগঞ্জের মত কঠিন আন্দোলন দেশের কোথাও হয়নি। নারায়ণগঞ্জে আমাদের দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্র জনতা যেভাবে রুখে দাঁড়িয়েছে তা ইতিহাস হয়ে থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...