নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   হোসেনপুর জনকল্যাণ সমিতি সভাপতি বজলুর সম্পাদক মোক্তার   |   বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত   |   চেইঞ্জেস স্কুলের বার্ষিক ফল উৎসবে আনন্দে মুখর ছিল পুরো ক্যাম্পাস   |   বিয়ের চাপ দেয়ায় গার্মেন্টস কর্মী সাদিয়া খুন রহস্য উন্মোচন গ্রেফতার হত্যাকারী   |   নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জে নতুনধারা’র সংবাদ সম্মেলন   |   ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার   |   লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জের কার্যবর্ষ প্রথম বোর্ড সাধারণ সভা অনুষ্ঠিত   |   হারাম খেয়ে হালাল সনদ   |   ঝগড়া থামাতে গেলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ   |   সরকার আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করবে – ক্রীড়া প্রতিমন্ত্রী   |   নারায়ণগঞ্জে সনাতন ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত   |   শীতলক্ষ্যা নদীতে স্পীডবোড থেকে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ   |   রথযাত্রায় সার্বিক নিরাপত্তায় সহযোগিতার নির্দেশ মামুন মাহমুদের   |   দেশ সেরা শিক্ষা পদক অর্জন করে সোনারগাঁয়ের মুখ উজ্জ্বল করলেন বিলকিস   |   প্রধানমন্ত্রীর ক্লিন এন্ড গ্রিন সিটি বাস্তবায়নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ   |   যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের ইন্তেকালে শোক   |   প্রতিবন্ধী নারী ধর্ষণ, ধর্ষক যুবক গ্রেফতার   |   দুই রাতে কৃষকের তিন গরু চুরি   |   নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের অভিষেকে মিলনমেলা   |   শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে বাস লেগুনার সংঘর্ষে নিহত ২, আহত ৪
আড়াইহাজারে বাস লেগুনার সংঘর্ষে নিহত ২, আহত ৪
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের সাথে লেগুনার সংঘর্ষে চালক সহ দুজন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন লেগুনার আরও চারজন যাত্রী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলার পাঁচরুখী দিঘীর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লেগুনার চালক ফেরদৌস (২৬) ও নারী যাত্রী কুলসুম বেগম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের পরিদর্শক ফারুক হোসেন।প্রত্যক্ষদর্শী স্থানীয় ফটোস্ট্যাট ব্যবসায়ী নিলয় বলেন, দুপুর ২.১০ মিনিটের দিকে সিলেট থেকে আসা রুপসী বাংলা বাস ও বিপরীত দিক থেকে আসা লেগুনার সংঘর্ষ হয়। পুরো লেগুনার ভেতর গার্মেন্টস কর্মীরা বসা ছিলেন। ঘটনাস্থলেই প্রায় ১০ জন আহত হয়। আমরা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশের ভুলতা হাইওয়ে পুলিশের পরিদর্শক ফারুক হোসেন বলেন, ঢাকা সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় লেগুনা ও রুপসী বাংলা বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুলসুম বেগম নামে এক নারী মারা যান। পরে আহত অবস্থায় প্রো একটিভ হাসপাতালে ভর্তি হবার পর চিকিৎসাধীন অবস্থায় চালক ফেরদৌস মারা যান। বাকি চারজন আহত যাত্রী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১