নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ
 প্রচ্ছদ   জেলার খবর   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রষাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। ​

জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় মূল প্রতিপাদ্য ছিল সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়ানো এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা। ​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চালক, যাত্রী ও পথচারী সকলকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জোরালো আহ্বান জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, শুধু আইনের প্রয়োগ নয়, বরং সড়ক দুর্ঘটনা রোধে সর্বস্তরের মানুষের সচেতনতাই সবচেয়ে বেশি প্রয়োজন। ​

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জ সার্কেল, নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক(ইঞ্জিঃ) মোঃ মাহবুবুর রহমান। এছাড়াও জেলা প্রশাসন, বিআরটিএ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

আলোচনা সভার আগর এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নিরাপদ সড়কের বার্তা সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...