নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বন্দরে থেকে পালাচ্ছে  মহাজোট ফিরছে বিএনপি ও জামায়াত
রাজনীতি পটপরিবর্তন / বন্দরে থেকে পালাচ্ছে  মহাজোট ফিরছে বিএনপি ও জামায়াত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
বন্দর প্রতিবেদকঃ দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তৃণমূল রাজনীতির দৃশ্যপট আমূল পরিবর্তন হচ্ছে। দেশের সর্বত্র স্থানে এ চিত্র লক্ষ্য করা গেছে। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে পলানোর পথ খুঁজতে শুরু  করেছে বন্দরে মহাজোটের নেতাকর্মীরা। অন্যদিকে দীর্ঘ সময় ধরে বাড়িঘর ছাড়া বিএনপি জামাতের নেতাকর্মীরা ঐদিন রাত থেকে নিজ নিজ এলাকায় আসতে শুরু করেছে।
বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে,গত ৫ আগস্ট বিকাল থেকে  বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে ও সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এমনকি জাতীয় পার্টি নেতাকর্মীরা দলে দলে এলাকা ছাড়ছে। তাদের মধ্যে কেউ কেউ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন উপজেলার আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নেওয়ার খবর শুনা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে বন্দর উপজেলার আওয়ামীলীগের একাধিক নেতা এ প্রতিবেদককে জানিয়েছে, আমাদেরকে একা ফেলে রেখে আমাদের নেত্রী এভাবে পালিয়ে যাবেন তা স্বপ্নেও ভাবিনি।
তিনি যদি আটক থাকতেন আজ আমাদের এ চরম দুর্দশা দেখতে হতো না।
নিজ নিজ এলাকার নেতাদের পালিয়ে যেতে দেখে অনেক কর্মী সমর্থকরাও পালিয়েছে। যার কারনে বন্দর উপজেলার ৫টি ইউনিয়নসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগ শূর্ন হয়ে পরেছে। অপরদিকে সরকার পতনের সাথে সাথে আওয়ামীলীগের রসানলে শিকার বিএনপির জামায়াতরা স্ব স্ব এলাকায় ফিরে আসছে।
খোঁজ নিয়ে জানাগেছে,
বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনু, নারায়ণগঞ্জ  মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি মোস্তাকুর রহমান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন,  কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বহু নেতাকর্মী আওয়ামীলীগ শাসনামলে বিভিন্ন ভাবে নির্যাতিত হয়ে কারাবরনসহ  এলাকা ছাড়া হয়েছে। বহু বছর পর বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা বাড়ি ফিরে স্বাধীনতার স্বাদ গ্রহন করছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...