নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   উন্নয়নের অগ্রদূত আশীর্বাদ সরূপ ক্ষণজম্মা আইভী প্রতিটি ঘরে জন্ম হোক
মুক্ত কলাম / উন্নয়নের অগ্রদূত আশীর্বাদ সরূপ ক্ষণজম্মা আইভী প্রতিটি ঘরে জন্ম হোক
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
মুক্ত কলাম – নাজমুল হাসান  //
আপনার প্রতি নগরবাসি চির কৃতজ্ঞ থাকবে। নারায়ণগঞ্জে উন্নয়নের অগ্রদূত একজন যোগ্য নগরমাতা হিসেবে আপনি মানুষের হৃদয়ে ইতিহাস হয়ে থাকবেন চিরকাল মেরয় আইভী।
গত দু’দিন যে কয়েকজন নারী পূরুষের সাথে আপনার বিষয়ে কথা হয়েছে আপনার শূন্যতায় তাদের হৃদয়ে রক্তক্ষরন হয়ে চোখ দুটি অশ্রুস্বজল দেখেছি। অনেকেই আপনাকে তাদের অনুভূতির কথাগুলো প্রকাশ করার সুযোগ পায়নি। তবে পুনরায় তারা আপনাকেই চায়। এই সংকটময় সময়ে আপনি বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতার মর্যাদা অটুট রাখার যুদ্ধ করে নারায়ণগঞ্জ তথা সারা দেশে ইতিহাস গড়েছেন। আপনাকে স্যালুট। আপনি আমাদের গর্ব। আমার বিশ্বাস নারায়ণগঞ্জের মানুষ আপনাকে বার বার চাইবে তাদের অভিভাবক হিসেবে। আপনি বলেছে আপনার জন্য যা হয়েছে উত্তম। আলহামদুলিল্লাহ।  আপনি আমাদের নারায়ণগঞ্জের মানুষকে অভিভাবক শূন্য করতে এমন কোন সিদ্ধান্ত নিবেন না।
আমরা আপনার অপেক্ষায় আছি। শুধু সময়টার জন্য অপেক্ষা।
মহান আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুক। মানুষের সেবার জন্য কবুল করুক ।
নারায়ণগঞ্জে আধুনিক দৃস্টিনন্দন নগর ভবন নির্মান করে অগনিত উন্নয়নে নগরবাসিকে করেছেন ঋণী। গতকাল নগর ভবনে একটি কাজে গিয়ে দেখেছি আপনার হাতে সাজানো নানা বাহরি পাতা বাহার ফুল গাছগুলো যেন কান্না শেষে ক্লান্ত হয়ে অপলক দৃস্টিতে তাকিয়ে আছে। ফুল গাছ পরিচর্চার মালি নিশ্চুপ পাথর হয়ে বসে আছে। আপনার বিদায়ের সময় কর্মচারীরা চোখের জলে বুকফাটা আত্মনাদ করেছে। হৃদয়ে পাথর বেধে শক্ত হয়ে শান্তনা দিয়ে বুঝিয়েছেন আপনি হাসি মুখে বিদায় নিচ্ছেন। সেই মুহুর্তে গোটা নারায়ণগঞ্জের সিংহ ভাগ মানুষের মাঝে আপনার বিদায়ের বেদনায় কি ঘটে গেছে আপনি হয়তো দেখতে পাননি। বিবেকবান মানুষের মুখে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল মেয়র আইভীর অসম্পূর্ণ কাজগুলো কে সম্পূর্ণ করবে। এই নগরের ফুলবাগানের মালি আপনি। কে বুঝবে কার এত সাহস শক্তি আছে ?  যে অসম্ভবকে আপনি সম্ববে পরিনত করেছেন । উন্নয়নের ধারাবাহিকতায় এই নগরীর ফুলের বাগান সাজিয়েছে। দেশ স্বাধীনের পর বর্তমান পর্যন্ত কোন জনপ্রতিনিধি এত উন্নয়ন করতে পারেনি। আপনি যা করে দেখিয়েছেন। শিশু কিশোরদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে কোন বক্তব্য না দিয়ে মায়ের মত মমতার সুরে শিশুদের দেশপ্রেমে জাগ্রত করতে উদ্বুদ্ধ করেছেন। এখন এ কাজটি করবে কে ?   দিনরাত ছুটে গিয়ে ঠিকাদারদের কাজ কে তদারকি করবে ? সকাল দশটা থেকে অফিস টাইম ৫ টা সময় শেষ হলেও রাত ৭ টা ৮ টা পর্যন্ত নগর ভবনে বারতি ডিউটি করে কে ভাববে আগামীকাল নগরবাসি জন্য কি কি সেবা সুবিধা নিশ্চিত করার নতুন কোন উদযোগ নেওয়া যায় কিনা । আপনি তো পরিবার স্বজনদের সময়টা দীর্ঘদিন নগরবাসির জন্য বিলিয়ে দিয়েছেন। কারন আপনি এই নগরবাসিকে আপনার পরিবার বানিয়ে নিয়েছিলেন। নারায়ণগঞ্জের সংস্কৃতি, ক্রীড়া, কৃষ্টি কালচার কে রক্ষণাবেক্ষণ করতে বটবৃক্ষ হবে দাঁড়াবে কে ?
অনেকে বলে আপনার চড়া মেজাজ। মানুষকে কড়া ভাষায় কথা বলেন, হ্যা এ ভূমিকার কারনেই আজ আপনি একজন সফল উন্নয়নের অগ্রদূত হয়েছেন। একজন নারী মিস্ট আচরন করে আমাদের সমাজে এত বড় চ্যালেঞ্জ পাড় হয়ে কখনোই সফল হতে পারবে না। একদিকে গডফাদারের পরিবার আপনাকে গভীর ষড়যন্ত্র করে সারক্ষন উন্নয়নে ব্যাঘাত ঘটাতে সার্বক্ষনিক বিচলিত করার চেষ্টা করেছে। তবুও একপাও পিছু হটেননি। আকাশ ছোয়া সাহস নিয়ে প্রতিনিয়ত অন্যায়ের প্রতিবাদ করে গেছেন পাশাপাশি শক্ত হাতে করেছেন একের পর এক উন্নয়নমূলক কর্মকান্ড। নারায়ণগঞ্জের মানুষদের সাহসী হয়ে প্রতিবাদ করতে শিখিয়েছেন । আপনি নারায়ণগঞ্জের মানুষের জন্য আশীর্বাদ সরূপ,
ক্ষণজন্মা আইভী। হাজার বছরে একটি আইভী জন্ম নেয়৷ সৃস্টি কর্তার কাছে প্রার্থনা করবো যেন প্রতিটি ঘরে একটি করে আইভী জন্মগ্রহন করে।
এ লেখাটি নিয়ে যে যতই মন্তব্য করুক। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই প্রতিটি কথা সত্য বলেছি। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন,  আপনার বিবেক উত্তর দিবে সত্য সত্য সত্য।
লেখক- নাজমুল হাসান।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...