নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ পুরস্কার সনদপত্র বিতরণ
সংবর্ধনা / মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ পুরস্কার সনদপত্র বিতরণ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।

সোনারগাঁও পৌরসভার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ৫৭ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারন সর্বমোট ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের সভাপতি শফিকুল ইসলাম শিপ্লুর সভাপতিত্বে কোষাধ্যক্ষ ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন আনু, মোহাম্মদ ফরিদ হোসেন,

মোঃ বদরুল আলম চন্দন, মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি সুমন কবির, সাংবাদিক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের সদস্য মো. ইভান, তোফাজ্জল হোসেন, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা আক্তার, ইমরান মিয়া, রাবেয়া আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক এবং বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেনের পরিবারের সদস্যবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...