নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   মহানগর   জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের মনোনয়নপত্র জমা
নির্বাচন / জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের মনোনয়নপত্র জমা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে  বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা (বিএনপি)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এড. বেনজীর আহমেদের কাছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক মনোনীত এডভোকেট সরকার হুমায়ুন কবির ও এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র জমা দেয়া হয়।
মনোনয়নপত্র জমাকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট খোরশেদ আলম মোল্লা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ জাকিরসহ বিএনপিপন্থী আইনজীবীরা।
বিএনপি প্যানেলের বাকি সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন, সহ-সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আলম খান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক এডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত, লাইব্রেরী সম্পাদক এডভোকেট সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক এডভোকেট রাসেল প্রধান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আসমা হেলেন বিথি, সমাজ সেবা সম্পাদক এডভোকেট ফজলুর রহমান ফাহিম, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক মল্লিক শিপলু।
সদস্যরা হলেন এডভোকেট ফাতেমা আক্তার, অ্যাডভোকেট নুরুল কাদের সোহাগ, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মোঃ সুমন মিয়া ও অ্যাডভোকেট আকতার হোসেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...