নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে অতিরিক্ত বৃষ্টি ও আকিজ কোম্পানীর ড্রেজিংয়ে অর্ধশতাধিক ঘর-বাড়ি প্লাবিত 
প্লাবিত / বন্দরে অতিরিক্ত বৃষ্টি ও আকিজ কোম্পানীর ড্রেজিংয়ে অর্ধশতাধিক ঘর-বাড়ি প্লাবিত 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ অতিরিক্ত বৃষ্টি ও অবৈধ ড্রেজিং এর কারনে বন্দরে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
অতিরিক্ত বৃষ্টি পানি ও আকিজ সিমেন্ট কোম্পানি অবৈধ ড্রেজিং এর কারনে নারায়ণগঞ্জ  সিটি কর্পোরেশনের বন্দরে ২৩নং ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকা কৃত্তিম বন্যায় হাটু পানিতে তলিয়ে গেছে বিভিন্ন ঘর-বাড়ি ও রাস্তা-ঘাট। সে সাথে তলিয়ে যাচ্ছে প্রায় অর্ধ শতাধিক ঘর-বাড়ি ও রাস্তা-ঘাট। পানিতে এলাকাগুলো একাকার হয়ে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে। এ ব্যাপারে ওই এলাকার বাসেদ নামে এক বাসিন্দা  জানান,

গত কদিনের ভারী বর্ষণ ও অবৈধ ভাবে  ড্রেজিং এর কারনে গোটা বাগবাড়ী,সিদ্দিকনগর,স্বল্পেরচক এলাকাবাসী  পানি বন্দী জীবন কাটাচ্ছে। অথচ এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের  কোন দৃষ্টি গোচরে আসছেনা।  পানি বন্ধী থাকার কারনে পরিবার পরিজন নিয়ে আমরা অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করছি। তিনি আরো বলেন,এলাকার কিছু দালাল আকিজ কোম্পানীর সঙ্গে আতাঁত করে আমাদের জমি দখল করে। এখন আবার উচ্ছেদেও ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা রাক্ষুসে আকিজ কোম্পানীর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের উর্দ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছি। এলাকার জান-মালের ক্ষতিসাধন হলে সম্পূর্ন আকিজ কোম্পানীকে বহণ করতে হবে।

অপরাপর বাসিন্দা ফারুক মিয়া জানান,আমরা বাপ-দাদার জায়গায় থেকেও মনে হয় ভাড়াটিয়ার মতো আছি। একদিকে বৃষ্টি ও অপরদিকে ড্রেজিং এর কারনে প্রতি মুহুর্তে আমাদেরকে আতংকে থাকতে হয়। তাদের রহস্যজনক ভুমিকা আমাদের জীবন যেন আরো বিষিয়ে তুলছে। আমরা এ অবস্থা থেকেই অচিরেই উত্তরণ চাই। আমরা নিরাপদ জীবন নিয়ে বাঁচতে চাই। এ ব্যাপারে আকিজ কোম্পানী বাগবাড়ী গ্যারেজ প্রজেক্টের দায়িত্ব্রপাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগেগর চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...