নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   রূপগঞ্জে লুট করার পর দুর্বৃত্তদের দেওয়া আগুনে টানা ১৬ ঘন্টা ধরে জলছে গাজী টায়ার
নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারের ১২ টি ইউনিট / রূপগঞ্জে লুট করার পর দুর্বৃত্তদের দেওয়া আগুনে টানা ১৬ ঘন্টা ধরে জলছে গাজী টায়ার
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রনে কাজ করছে ১২টি ইউনিট। লুট করার পর দুর্বৃত্তদের দেওয়া আগুনে টানা ১৬ ঘন্টা ধরে জলছে গাজী টায়ার কারখানা।আগুনে আটকে পড়া ১৪ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। স্বজনদের দাবি কয়েকজন নিখোঁজ রয়েছে তবে ফায়ার সার্ভিস বলছে তাদের কাছে কোন নিখোঁজের তালিকা নেই তবে এখন পর্যন্ত কোন নিহতের সন্ধান পাইনি। আগুন নেভাতে দীর্ঘ সময় লাগার কারন ফায়ার সার্ভিস জানিয়েছে, টায়ার নির্মানের কাচামাল, রাবার ক্যামিকেল সহ ধায্য পদার্থ থাকায় আগুন দ্রুগ ছড়িয়ে পড়ে এবং দূর্ঘ সময় লাগছে আগুন নিয়ন্ত্রন করতে।

ফায়ার সা‌র্ভিস জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রুপসী এলাকায় গাজী টায়ার কারখানায় আগুন লাগে। মুহুর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা, আদমজী ইপিজেড, কাঞ্চন, ঢাকার সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রনে কাজ কর‌ছে। আগুনের সংবাদ পেয়ে সেনাবাহিনী, রাব, পু্লিশ ও উপজেলা প্রশাসের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। সর্বশেষ ১৪জন‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে।

প্রত্যক্ষদর্শী ও নিজোঁজের স্বজন আগুনের বর্ননা দিয়ে জানিয়েছেন, গাজি টায়ারের কারখানায় লুটপাট করতে এসে আগুনে আটকা পড়ে অনেকেই। একদল দুর্বৃত্ত কারখানায় আগুন দেয়। কয়েকজন নিখোঁজ রয়েছে বলে স্বজনরা দাবি জানিয়েছেন।ঢাকা ফায়ার সার্ভিসের প্রশিক্ষক লে. কর্ণেল রেজাউল করিম জানান, রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে। আমরা ভেতর থেকে আটকে পড়া ১৪ জন শ্রমিককে উদ্ধার করেছি।কিন্ত ফ্যাক্টরীতে টায়ার তৈরীতে সব ধরনের কাচা মাল, ধায্য পদার্থ ও  ক্যামিকেল থাকায় আগুন নেভাতে ব্যাক পেতে হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, কিভাবে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমান আগুন নিয়ন্ত্রণে আসার পর বলা যাবে। এছাড়া নিখোঁজের কোনো সঠিক তালিকা পাওয়া যায়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...