নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   আমরা সবাই জিয়ার সৈনিক এটাই আমাদের বড় পরিচয় – জিয়া পরিবারের সদস্য আরমান
মতবিনিময় / আমরা সবাই জিয়ার সৈনিক এটাই আমাদের বড় পরিচয় – জিয়া পরিবারের সদস্য আরমান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি জিয়া পরিবারের সদস্য মাহমুদুল হাসান আরমান বলেছেন,নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে কোন প্রকার বিভেদ চাইনা। দেশ ও দলের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। আমরা এখানে সবাই জিয়ার সৈনিক এটাই আমাদের বড় পরিচয়। শুক্রবার (৩০ আগষ্ট) বিকেলে বন্দরের ২২নং ওয়ার্ড বিএনপি নেতা তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়ার কার্যালয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাহমুদুল হাসান আরমান আরো বলেন,শুনেছি বন্দরের কতিপয় জাদরেল নেতাকে মাইনাস করে এডভোকেট সাখাওয়াত ও টিপু সাহেব নাকি কমিটি করেছে। কিন্তু দলের সুচারু নেতৃত্বে যাদের দরকার তাদেরকে মাইনাস করে দলকে কোনভাবেই এগিয়ে নিয়ে যাওয়া যাবেনা। আমি আমার মামা তারেক রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবো। অভয় দিচ্ছি আপনারা বাছাই করে যাদের নাম দিবেন তাদের নামই নেতৃত্বে থাকবে। প্রয়াত এমপি কন্যা সামিয়া ইসলাম নেভিনা বলেন,এখন বিভেদের সময় নয় নিজেদেরকে একত্রে থাকতে হবে। দলকে যদি ভালবেসে থাকেন তাহলে সকল বিভেদ ভুলে মিলে মিশে কাজ করুন। সামনে আমাদের জন্য সুবর্ন সময় অপেক্ষা করছে।

সুলতান আহাম্মদ ভূইয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা দল নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ কমান্ডার সিরাজুল ইসলামের কণ্যা সামিয়া ইসলাম নেভিনা,জিয়া পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সাইফুল ইসলাম মার্টিন, মহানগর বিএনপির সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক আলহাজ্ব হান্নান সরকার,সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন,২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পনির ভূইয়া,২০নং ওয়ার্ড বিএনপি নেতা জব্বার পাঠান,২২নং ওয়ার্ড বিএনপি নেতা জাহিদ হাসান,মাহাবুব হোসেন,২০নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফয়সাল আহাম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...