নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   জালাল হাজী সাহেব নারায়নগঞ্জের বিএনপি’র জন্মদাতা – মুকুল
প্রতিষ্ঠাবার্ষিকী / জালাল হাজী সাহেব নারায়নগঞ্জের বিএনপি’র জন্মদাতা – মুকুল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সহ- সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেছেন,আমাদের বিপক্ষে অনেকেই অনেক কথার ফুলঝুঁড়ি ছুঁড়ে দেন যার কোন ভিত্তি নেই। আমার বানের পানিতে শ্যাওলার সঙ্গে ভেসে আসা পদ্ম নই। আপনারা ভাল করেই জানেন আমার চাচা জালাল হাজী সাহেব নারায়নগঞ্জের বিএনপি’র জন্মদাতা। আমার ভাই এডভোকেট আবুল কালাম সাহেব একাধিকবার এমপি ছিলেন। আমি পর পর দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলাম,আমার ভাতিজা আবুল কাউছার আশা বর্তমানে এই ওয়ার্ডের কাউন্সিলর।

রোববার (১লা সেপ্টম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কবিলের মোড়ে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মহানগর বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতাউর রহমান মুকুল আরো বলেন,২০১৪ সালের ৫জানুয়ারী আমার নেত্রী যখন নির্দেশ দেন তখন আমরা আমাদের নবীগঞ্জ বাসষ্ট্যান্ডে স্মরণকালের সবচেয়ে বড় রকমের কর্মসূচী করেছিলাম তখন কোথায় ছিলেন সাখাওয়াত-টিপু কোথায় ছিলেন তৈমুর সাহেব? তখন আমাদের নেতা-কর্মীরাই সেইদিন গুলিবিদ্ধ হয়েছিল। গত সরকার বিরোধী আন্দোলনে আমার বিরুদ্ধে ২টা মামলা হয়েছে,সোনারগাঁ এবং নারায়ণগঞ্জ থানায়। আমি যদি আওয়ামীলীগের পক্ষে থাকতাম তাহলে আমার নামে মামলা হবে কেনো? আমি মামলা খেলেও বাসা ছেড়ে যাইনি। বর্তমানে কিছু নামধারী নেতা বিএনপির লেবাসধারণ করে লুটপাটের রাজত্ব গড়ে তুলেছে। তারেক রহমান আমার নেতা উনি কিন্তু বার বার বলে দিচ্ছেন যারা লুটতরাজে জড়িত থাকবে তাদের সঙ্গে দলের কোন সম্পর্ক থাকবেনা। আপনারা জনগনমুখী হন,নির্বাচন মুখী হন। সামনে ভাল সময় আমাদের জন্য অপেক্ষা করছে। এইতো গত ২ বছর আগে আওয়ামী পুলিশের গুলিতে আমাদের য কর্মী শাওন নিহত হয়েছে সেই শাওন হত্যা হয়না। আমি সাখাওয়াতকে বলেছিলাম আধা ঘন্টা পরে যাও আমি মাত্র ৫মিনিটের জন্য সেইখানে পৌঁছাতে পারিনি। আমিতো মনে করি শাওন হত্যার এক নাম্বার আসামী সাখাওয়াতই হওয়া উচিত ছিল। হাজার হাজার লোক নিয়ে আমি যখন সেখানে গিয়েছিলাম তখন কিন্তু আওয়ামী পুলিশ আর গুলি চালাতে পারেনি।
প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু,মনিরুজ্জামান মনির,নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র আহবায়ক মোঃ আওলাদ হোসেন,যুগ্ম আহবায়ক রাশেদ আহাম্মেদ টিটু, মহানগর বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার,গোলাম নবী মুরাদ,সুলতান আহাম্মদ ভূইয়া ও বন্দর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডঃ আনিছ।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাকের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা দিদার খন্দকার,২০নং ওয়ার্ড বিএনপি নেতা মেজবাহউদ্দিন স্বপন,কলগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহীদ মেম্বার,সাধারণ সম্পাদক হাবিব মেম্বার,সাবেক সভাপতি আবুল কাশেম,মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল হোসেন,সাধারণ সম্পাদক অহিদ ভূইয়া,ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ মেম্বার,মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাজিব,বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম,সাধারণ সস্পাদক পাপ্পু আহমেদ,২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা নেছারউদ্দিন,আফজাল হোসেন জনি,কলাগাছিয়া ইউনিয়ন নেতা আব্দুর রাজ্জাক সফিকুর রহমান,মোরশেদ আলম,মোঃ শামীম,ফারুকুল ইসলাম ,আনোয়ার হোসেন,আসাবুদ্দিন মিয়,শাহাদাত হোসেন,মোঃ মামুন,২৪নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ রাসেল,মোঃ সোহেল,মধু মিয়া,মোঃ মাসুম,২০নং ওয়ার্ড বিএনপি নেতা মেজবাহউদ্দিন স্বপন,মোঃ শাহিন,নাদিম মাহমুদ,২১নং ওয়ার্ড বিএনপি নেতা বিডিআর মনির,রোমান,রাসেল,শহীদ জামান,১৯নং ওয়ার্ড বিএনপি নেতা আল মামুন,মোঃ হুমায়ূন কবির,মোঃ আলম,আল আমিনসহ বন্দর থানা ও উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...