নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ
 প্রচ্ছদ   রাজনীতি   নাসিক ১৩নং ওয়ার্ডে জাকির খান মুক্তি পরিষদের আয়োজনে মিলাদ ও দোয়া
মিলাদ দোয়া / নাসিক ১৩নং ওয়ার্ডে জাকির খান মুক্তি পরিষদের আয়োজনে মিলাদ ও দোয়া
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ছাত্রী সহ সকল শহীদদের স্মরণে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জাকির খানের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা রূপারবাড়ির মোড় এলাকায় জাকির খান মুক্তি পরিষদের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নাসিক ১৩ নং ওয়ার্ডের সাবেক শ্রমিক নেতা মোঃ মোক্তার চাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকির খান মুক্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন খান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ পারভেজ মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে সলিমুল্লাহ করিম সেলিম এ সময় বক্তব্যে বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের বিএনপির যেসব নেতারা সেন্টার দিচ্ছেন/ আশ্রয় দিচ্ছেন,  তাদেরও বিচার করা হবে। কারন তারা দলের সাথে বেইমানি করছেন।  তাদের তালিকা করা হচ্ছে। জাকির খান গণমানুষের নেতা। আপনারা জানেন একটি কুচক্রী মহল তাদের স্বার্থ অর্জনে মিথ্যা মামলা দিয়ে জাকির খানকে কারাবন্দী করে রেখেছে। অচিরেই আমাদের প্রাণপ্রিয় জাকির খানের মুক্তি হবে। আপনারা অনেক শ্রম দিয়েচ্ছেন, রাজপথে মিছিল মিটিং সহ আন্দোলন সংগ্রাম করে অনেক কষ্ট করেছেন। দলের কাকে কোন জায়গায় সেট করবে তা নির্ধারণ করবে খান সাহেব। তাই কেহ নাম বিক্রি করে বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। চাঁদাবাজি ও নতুন বিল্ডিং তৈরি করতে কেহ ইটা বালু ও সিমেন্ট দেয়ার নামে জাকির খানের নাম বিক্রি করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিন। এই এলাকায় মোক্তার মামা অনেক কষ্ট করেছেন।
তিনি বিগত আওয়ামী লীগের সময়ে অনেক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন বলে জানান।
পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো’র রূহের মাগফিরাত কামনা সহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জাকির খানের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এছাড়া মিলাদ ও দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতা করেন, মো. জাহাঙ্গীর, রমজান খান, মো. রনি পোকা, মো. অলিউল্লাহ, মো. আলী, মো. কেটু, সোহেল মল্লিক, মো. মমিন, মো. নজরুল, মো. তপু, মো. শামীম, মো. রুবেল সহ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...