নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বন্দরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে গণপিটুনি
গণপিটুনি / বন্দরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে গণপিটুনি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে নিজ দলের অপর গ্রুপের হাতে গণপিটুনির শিকার হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু(৪৫)।  শুক্রবার (৬ সেপ্টম্বর) বিকাল ৩ টায় বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে এ ঘটনা ঘটে। আবু আল ইউসুফ খান টিপুকে মুমূর্ষূ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে বন্দরের তিনগাঁও এলাকায় বিএনপির একটি সভায় যোগ দিতে অটোরিকশা দিয়ে টিপু বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে এলে শতাধিক দুর্বৃত্ত তার বহনকারী অটোরিকশা থামিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তিনি গণপিটুনির শিকার হয়। এ ব্যপারে আবু আল ইউসুফ খান টিপু বলেন, বন্দরের সাবেক বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের লোকজন তার উপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন বলে জানান।
এ ব্যপারে আতাউর রহমান মুকুল বলেন,
হামলাকারীরা আমার লোক নয়। আর হামলার কথা আমি এই মাত্র শুনলাম। তবে আমি এ হামলার নিন্দা জানাই। এদিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলেও কাউকে পায়নি। এ ব্যপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, হামলার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...