নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   শিক্ষার্থীর বাড়িতে হামলা সাবেক কাউন্সিলর সিরাজ গ্রেপ্তার
গ্রেফতার / শিক্ষার্থীর বাড়িতে হামলা সাবেক কাউন্সিলর সিরাজ গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বন্দর  প্রতিবেদকঃ বন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  সক্রিয় ভূমিকা পালনকারি   ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  সাইফুল ইসলামের  বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের  দায়েরকৃত মামলায় নাসিক সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম ওরফে গরু সিরাজ (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (৩ অক্টোবর)  দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে  গত বুধবার (২ অক্টোবর)  রাতে বন্দর থানার  কুড়িপাড়া ভাংতি এলাকার নিজ বাড়িতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিরাজ ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।
মামলার তথ্য সূত্রে জানাগেছে,  উপজেলার মুছাপুর ইউপির শাঁসনেরবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  সাইফুল ইসলামের বাড়িতে গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হামলা, ভাংচুর ও  লুটপাটের ঘটনা ঘটিয়েছে।  এ ঘটনায়  ওই শিক্ষার্থীর পিতা মতিউর রহমান বাদী হয়ে  সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ সহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় সিরাজুল ইসলামকে অজ্ঞাত নামা আসামী হিসাবে নাসিক ২৭ নং ওয়ার্ড ভাংতি  নিজ বাড়ি থেকে তাকে  গ্রেপ্তার করেন। এদিকে গ্রেপ্তারকৃত
আওয়ামীলীগ নেতা ও  সাবেক কাউন্সিলর সিরাজকে থানা থেকে  ছাড়াতে  নারায়ণগঞ্জ মহানগর  ও বন্দর থানা বিএনপি একাধিক বির্তকিত  নেতা থানায় ব্যার্থ তদবির চালিয়েছে বলে অপর একটি সূত্রে জানা গেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...