নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ
উদ্যোগ / নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউনিয়নের মেঘনা বেষ্টিত চরলক্ষিপুর গ্রামকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন ঠেকাতে উদ্যোগ নিলেন নারায়ণগঞ্জ-২ ( আড়াইহগাজার) আসনের এমপি নজরুল ইসলাম আজাদ।

নদী ভাঙন শুরু হলে এক দিনের ব্যবধানে তিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিক ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহন করতে জিও ব্যাগ ফেলার ব্যাবস্থা গ্রহন করেন।

আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন জানান, আমি সোমবার ঢাকায় অবস্থান কালে আমার ইউনিয়নের চরলক্ষিপুর গ্ৰামটি বৃহত্তর মেঘনার প্রবল ঢেউ এবং স্রোতে দুদিনের ব্যবধানে নদীতে বিলিন হয়ে যেতে থাকার ছবি ও ভিডিও চিত্র আমার কাছে পাঠানো হয়। আমি সাথে সাথে এ সমস্ত ছবি ও ভিডিও চিত্র এমপি আজাদ সাহেবের কাছে পাঠাই এবং ওই গ্রাম টি নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করি।

তিনি তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডকে জানান এবং তড়িৎ ব্যবস্থা নিতে বলেন। এর পর থেকে পানি উন্নয়ন বোর্ড ভাল্ক হেড যোগে বালু ভর্তি বড় বড় বস্তার সাহায্যে ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণ করে যাচ্ছেন। বর্তমানে ওই গ্রামের ভাঙ্গন নিয়ন্ত্রনে এসেছে। পরে এখানে স্থায়ি বাঁধ নির্মাণ করা হবে বলে এমপি নজরুল ইসলাম আজাদ আশ্বাস প্রদান করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...