নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন
৩০ দিনের মধ্যে আপত্তি আহ্বান/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সাথে ফতুল্লা, কুতুবপুর, কাশীপুর, এনায়েতনগর এলালাকা যুক্ত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হান কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিত জারি করা হয়েছে।গণবিজ্ঞপ্তিত এ অঞ্চলের বাসিন্দাদের আগামী ৩০ দিনের মধ্যে মতামত ও আপত্তি আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হান কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ধারা ৫ অনুযায়ী প্রাথমিকভাবে সীমানা সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের কোনো পরামর্শ বা আপত্তি থাকলে তা আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে। পরবর্তীতে প্রাপ্ত আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
প্রস্তাবিত সীমানা অনুযায়ী কুতুবপুর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ ভূইগড়, দেলপাড়া, পাগলা, ধোপাতিতা, পিলকুনী,আলীগঞ্জ, শিহাচর, কুতুবপুর, এলাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরপশন আয়তায় আনা  এলাকার আওতায় আনা হবে।
এদিকে ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ কায়েমপুর, হাজীগঞ্জ, তল্লা, খাপুর সবুজবাগ, ৫ নং আংশিক ওয়ার্ড পূর্ব সস্তাপুর, ৬ নং আংশিক ওয়ার্ড পূর্ব ইসদাইর, চানমারি ও সংলগ্ন এলাকাও সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে।
এছাড়া কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ বড় দেওভোগ এলাকা,
এবং এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাসদাইর এলাকা এর আওতায় আনা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমানা সম্প্রসারণ বাস্তবায়িত হলে নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে নারায়ণগঞ্জ  সিটি কর্পোরেশনের নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, পানি সরবরাহ ও অন্যান্য নগর সুবিধা সম্প্রসারণের আওতায় আনা হবে।
 তবে এর সঙ্গে নগর  কর ও প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তনও কার্যকর হবে।
জেলা প্রশাসক রায়হান কবির জানান, প্রাপ্ত মতামত ও আপত্তি পর্যালোচনা করে শুনানি শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অঞ্চলের বাসিন্দাদের আগামী ৩০ দিনের মধ্যে মতামত ও আপত্তি আহ্বান করা হলো। পরবর্তীতে প্রাপ্ত আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...