নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার   |   আদালত পাড়ায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর দিনব্যাপী সেবামূলক কর্মসূচী   |   চাঁদার দাবিতে হামলা প্রতিবাদে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ    |   লিংক রোডে ঝুটের গোডাউনে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি    |   দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর বহিস্কার   |   মাদক অপরাধের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম টাকা মোবাইল ছিনতাই   |   অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসনে উদ্বুদ্ধকরণ সভা    |   ৭ দফা দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলস লিঃ শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ   |   ঢাকার পার্ক ও খেলার মাঠ  নাগরিক প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা   |   মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ   |   নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত   |   আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়
 প্রচ্ছদ   লীড নিউজ   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী 
পিলারের মাটি অপসারন কার্যক্রম পরিদর্শন / পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোন নেতিবাচক প্রভাব নেই, বরং ইতিবাচক প্রভাব রয়েছে । বৃহস্পতিবার সকাল ১০টায়

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল ব্রীজের ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের জন্য অস্থায়ীভাবে ভরাট করা মাটি এখন প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ী অপসারণ করা হচ্ছে। মাটি অপসারণের ফলে রেললাইন বা কাঠামোর কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হবে না। বরং প্রকল্পের নিরাপত্তা, পরিবেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থেই এ কাজ করা হচ্ছে।
মন্ত্রী জানান, ১৬ দশমিক ৭৬ কিলোমিটারের মধ্যে ১৪ দশমিক ৪ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট মাটি অপসারণ করা হবে। এতে ভায়াডাক্ট বা রেললাইনের কোনো ঝুঁকি নেই। পুরো কাঠামো প্রকৌশলগতভাবে নিরাপদ এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রেলওয়ে দেশের স্বার্থেই পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, সড়ক পরিবহণ ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান ও রেল মন্ত্রনালয়ের সচিব ফাহিমুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ সহ উর্ধ্বতন কর্মকর্তারা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...