নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার   |   আদালত পাড়ায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর দিনব্যাপী সেবামূলক কর্মসূচী   |   চাঁদার দাবিতে হামলা প্রতিবাদে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ    |   লিংক রোডে ঝুটের গোডাউনে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি    |   দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর বহিস্কার   |   মাদক অপরাধের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম টাকা মোবাইল ছিনতাই   |   অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসনে উদ্বুদ্ধকরণ সভা 
 প্রচ্ছদ   জেলার খবর   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা
সংবর্ধনা / তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় অবস্থিত তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ চাষি হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ডা. শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মুফতি হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে কাউসার আহমেদ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতেও ভালো ফলাফল করে মাদরাসার সুনাম অক্ষুণ্ন রাখবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তিনি অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার প্রতি যত্নশীল হওয়ার এবং তাদের সার্বিক কর্মকাণ্ডের প্রতি নজর রাখার আহ্বান জানান।


প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, সন্তানদের অল্প বয়সে মোবাইল ফোন ব্যবহার করতে না দিয়ে পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, এইচএসসি পাস করার আগে সন্তানদের হাতে মোবাইল ফোন না দেওয়াই ভালো। পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই সন্তানদের মাদক থেকে দূরে রেখে কুরআনের শিক্ষা ও নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে।
তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে মাদরাসার সুনাম বৃদ্ধি করে এবং দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখে। এছাড়া সুন্দর আয়োজনের জন্য মাদরাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...