নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার   |   আদালত পাড়ায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর দিনব্যাপী সেবামূলক কর্মসূচী   |   চাঁদার দাবিতে হামলা প্রতিবাদে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ    |   লিংক রোডে ঝুটের গোডাউনে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি 
 প্রচ্ছদ   লীড নিউজ   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ
আতঙ্কে এলাকাবাসী / বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বন্দর  প্রতিবেদকঃ বন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত মাত্র এক মাসে উপজেলায় ৭টি হত্যাকাণ্ড, ৪টি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার এবং ৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। একের পর এক ঘটে যাওয়া এসব অপরাধমূলক কর্মকাণ্ডে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় এলাকাবাসী।

গত ১লা জুন ২৪ নং ওয়ার্ড বন্দরের নবীগঞ্জ কদমরসুল ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ৭ ই জুন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন গার্মেন্ট শ্রমিক মোঃ জুবায়ের( ১৮) । কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্দরের এনায়েতনগর ভাংগা ব্রিজের কাছে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারিরা। চারদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মামলা নিতে গড়িমসি করায় এলাকাবাসী জুবায়েরের লাশ নিয়ে বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় এক এসআইকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। ৯ ই জুন মুছাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বারপাড়া বাগানবাড়ি এলাকা থেকে সজিব(২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সজিব ওই এলাকার নাজির হোসেনের ছেলে।

১৭ই জুন পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সাথীকে( ৩৮) জবাই করে হত্যা করে স্বামী জনি। এ ঘটনায় জনিকে গ্রেফতার করে পুলিশ। ২০ শে জুন বন্দরের রূপালী এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ৭ বছরের শিশু হাসানের লাশ উদ্ধার করা হয়। নিহত হাসান বন্দরের রুপালী আবাসিক এলাকার শহীদুল্লাহ ছেলে। ২৬ শে জুন বন্দরের মুছাপুর এলাকায় ইউপি মেম্বার আনোয়ার হোসেন ও তার ভাগিনা মোঃ আলীর মারধরে মারা যান ব্যবসায়ী মোতালেব হোসেন। ৪ঠা জুলাই ২৬ নং ওয়ার্ড বন্দরের ঢাকেশ্বরী এলাকার ডোবা থেকে মাসুম রানা নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, এলাকায় দিন দিন মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের উৎপাত এবং রাত্রিকালীন চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর উদ্বেগ বেড়েছে। রাতের বেলা চলাফেরা করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নারী ও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) দীপংকর ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ঘটনার মূল আসামিদের গ্রেফতার করা হয়েছে। বাকি অপরাধীদের আইনের আওতায় আনতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের বিশেষ অভিযান ও টহল আরও জোরদার করা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...