নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা
মতবিনিময় সভা / জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৬ জুলাই ) বিকেলে চাষাড়া শ্রী শ্রী গোলাপ জিউর বিগ্রহ মন্দিরে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এ সময় বলেছেন, আমাদেরকে যেভাবে সম্মান করেন, শ্রদ্ধা করেন, সে ভালোবাসার কথা কোনোদিন বলে বুঝানো যাবে না। যখনই রাস্তায় চলাফেরায় যে সনাতন ধর্মীর মুরুব্বি হোক, যুবক হোক, যাদের সাথে দেখা হয়, তারা যেভাবে সালাম, আদাব দেয়, আমরা অত্যন্ত গর্বিত। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আপনাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি দুটি কথা বলতে চাই।

তিনি আরো বলেন, আমরা তো যার যার ধর্ম পালন করি। সনাতন ধর্মী যারা আছেন, তারা আপনাদের সনাতন ধর্ম পালন করেন; আমরা মুসলমান মুসলমান; বৌদ্ধরা বৌদ্ধিস্ট; খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করব। তারপর সবচেয়ে বড় ধর্ম হলো মানব সেবা। এর উপর কোনো ধর্ম নাই। এটা সবাই সবাইক, হিন্দু যেমন মুসলমানকে সেবা করতে পারে, মুসলমান তেমনি হিন্দুকে সেবা করতে পারে। এর চেয়ে বড় ধর্ম আর কিছু হতে পারে না। তো আমি বলতে চাই, আমার রাজনৈতিক জীবনে ৪৫ বছর জীবনে আমি কখনো মানুষের কোনো ক্ষতি করতে চাই না। আমি কারও কোনো ক্ষতি করি না। এটা আমার ডিকশনারিতে নাই। আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। ২০২৪-এর ৫ই আগস্টের পর আমার রাজনৈতিক অভিভাবক তারেক রহমান যখন নির্দেশ দিয়েছেন যে, নারায়ণগঞ্জের এমন কোনো সনাতন ধর্মীদের উপর যেন কোনো আঘাত না আসে, কোনো মন্দিরের উপর যেন আঘাত না আসে, তোমরা মাঠে নেমে যাও। সেদিন আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ, এই শিখন সরকার, সুশীল, উত্তম সহ এবং শঙ্কর দা সহ আমরা প্রতিটি মহল্লা এবং প্রতিটা মন্দিরে, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছি। শুধু ২০২৪-এর ৫ই আগস্টের জন্য না, যতদিন জীবিত আছি, ততদিন সনাতন ধর্মী ভাই-বোনদের পাশে থাকব। তাদের যেকোনো অনুষ্ঠান উদযাপন সফল করার জন্য পাশে থাকব।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দের সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণপদ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ সরকার, তিলোত্তমা দাস, নারায়ণগঞ্জ জেলা হিন্দু মহাজোট সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সাহা, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ ওমর, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি উত্তম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্য, ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক বীরেন দাস, বারদী ইউনিয়ন এর সভাপতি রিপন শীল , ১৪ নং ওয়ার্ড সভাপতি বিশজিৎ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক তপন সহ প্রমূখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...