নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার   |   আদালত পাড়ায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর দিনব্যাপী সেবামূলক কর্মসূচী   |   চাঁদার দাবিতে হামলা প্রতিবাদে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ    |   লিংক রোডে ঝুটের গোডাউনে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি    |   দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর বহিস্কার   |   মাদক অপরাধের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম টাকা মোবাইল ছিনতাই   |   অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসনে উদ্বুদ্ধকরণ সভা    |   ৭ দফা দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলস লিঃ শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ   |   ঢাকার পার্ক ও খেলার মাঠ  নাগরিক প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা   |   মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ   |   নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
 প্রচ্ছদ   লীড নিউজ   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক
প্রশাসকের ঘোষনায় সাধুবাদ / ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বাসা বাড়ির ময়লা ফেলা কর্মীদের প্রতি মাসে ১০০ টাকা নির্ধারন করা হয়েছে। কোন পরিচ্ছন্নকর্মী ১০০ টাকার বেশী দাবি করলে সেই প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল করার ঘোষনা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট শাখাওয়াত হোসেন। 
পাশাপাশি কেউ বেশী টাকা চাইলে সরাসরি প্রশাসকের কাছে অভিযোগ করতে নগরবাসির প্রতি আহবান করেছে সিটি কর্পোরেশনের প্রশাসক।
শুক্রবার রাত সাড়ে দশটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডঃ শাখাওয়াত হোসেন খান তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নগরবাসিকে এ আহবান জানানা,
পাঠকদের জন্য তার তার দেওয়া স্ট্যাটাসটা হুবহুব তুলে ধরা হলো।
“নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের সন্মানিত  নাগরিক সমাজকে জানানো যাচ্ছে যে বাসা বাড়ির  ময়লা ফেলার কর্মীদের ১০০ টাকার বেশি দিবেননা। কোন কর্মী ১০০ টাকার বেশি দাবি করলে আমাকে জানান। সাথে  সাথে  সেই প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল করা হইবে।,,,,,,,,,,,,এ্যাডঃমোঃ সাখাওয়াত হোসেন খান, প্রশাসক,নারায়ণগঞ্জ  সিটি কপোরেশন।”
প্রশাসকের এমন ঘোষনার স্ট্যাটাসে নগরবাসি সাধুবাদ জানিয়ে কমেন্ট করে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করেছেন প্রতিমাসে ময়লা ফেলতে কর্মীরা ১৫০ টাকা করে চাঁদা নেয়।  কেউ যদি ১০০ টাকা দেয় তাহলে নিয়মিত ময়লা নিতে আসে না।
এছাড়াও নিয়মিত ময়লা নিতে আসে না বলে অনেকেই অভিযোগ করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...