নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
প্রতারক চক্র / হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে ‘হানি ট্র্যাপে’ ফেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে জিম্মি করে নগদ টাকা ও আইফোন লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর দায়ের করা মামলায় প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) রাতে বন্দরের একরামপুর তালতলা এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলো,  বন্দরের একরামপুর এলাকার মোঃ আলী আজগর মিয়ার ছেলে মোঃ কাওসার (২০), একই এলাকার মোঃ আরিফের ছেলে মোঃ রবিন (২২),মৃত আবুল কাশেমের ছেলে শান্ত (২৩),তাজুল ইসলামের ছেলে গোলাম রাব্বী (৩০),আবুল কালামের ছেলে আরিফ(২৮), নবীগঞ্জ বাগবাড়ি এলাকার বাশারের চেলে রনি কাজী(২২) ও কদমরসুল মাঠপাড়া এলাকার মোঃ কাদিরের ছেলে সাকিব(২৫)। গ্রেফতারকৃতদের  বুধবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ভুক্তভোগী নজরুল ইসলাম মজুমদার জানান,  তিনি ঢাকার জোয়ার সাহারা উত্তর ভাষানটেক এলাকার বাসিন্দা এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (IUB) বিবিএ ৭ম সেমিস্টারের শিক্ষার্থী। কিছুদিন আগে ওমেটিভি (OmeTV) অ্যাপসের মাধ্যমে নারায়ণগঞ্জের বন্দরের আরফা তানিয়া (২২) নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তানিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে।  এরপর দেখার করার জন্য বারবার বন্দরের কদমরসুল কলেজের সামনে আসতে অনুরোধ করে।

প্রেমিকার অনুরোধে গত ১৮ মে তিনি কদমরসুল কলেজের সামনে এলে পূর্বপরিকল্পিতভাবে ৭/৮ জন অজ্ঞাতনামা যুবক তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে নগদ ২০ হাজার ৮শ’ টাকা এবং একটি ‘আইফোন ১৬ প্রো ম্যাক্স’ ছিনিয়ে নেয়। পরবর্তীতে তার বিকাশ অ্যাকাউন্ট থেকেও টাকা ক্যাশ আউট করে নেয় চক্রটি। এখানেই ক্ষান্ত না হয়ে চক্রটি তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে শারীরিক নির্যাতন চালায়। অবশেষে সন্ধ্যার দিকে তাকে নবীগঞ্জ খেয়াঘাটে ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, “এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে ৭ জনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...