নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ
মানবতা / শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে একটি অটোরিকশা অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছেন এমপি আজাদ।

বৃহস্পতিবার বিকেলে বিএনপির পার্টি অফিসের সামনে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী হাজীপাড়া গ্ৰামের নুরুদ্দীন এর ছেলে প্রতিবন্ধী সাইফুল ইসলামের হাতে কাগজ পত্র সহ একটি অটোরিকশা তুলে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন এমপি আলহাজ্ব নজরুল ইসলাম আজাদের পিএস অলিউল্লাহ আহমেদ, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদউল্লাহ লিটন সহ বিএনপির নেতা কর্মীরা। এলাকাবাসী জানান,সাইফুল ইসলামের একটি পা না থাকায় সে অসহায়ত্বের মত জীবন যাপন করছিল।

তার এই অসহায়ত্বের কথা এমপি নজরুল ইসলাম আজাদ এবং তার ছোট ভাই স্ট্রাক্টি গ্রুপের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব জানতে পেরে তার চলার জন্য একটি অটোরিকশা অনুদান দিয়ে পুরো উপজেলা জুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন। অনুদান গ্রহণকারী প্রতিবন্ধী সাইফুল ইসলাম জানান আমি খুব অসহায়ের মত জীবন যাপন করছিলাম। পা,না থাকায় আমি কোন কাজকর্ম করতে পারছিলাম না,আমার জীবনটাই ছিল অন্ধকারাচ্ছন্ন ঠিক এ মুহূর্তে এমপি আলহাজ্ব নজরুল ইসলাম আজাদ ও তার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব আমাকে অটোরিকশা অনুদান দিয়ে যে উপকার করেছেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারছিনা। আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...