নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   গার্মেন্টসকর্মী হত্যার ২৪ ঘন্টা না পেরুতে মাথায় আঘাত করে টাকা ও মোবাইল ছিনতাই!
গার্মেন্টসকর্মী হত্যার ২৪ ঘন্টা না পেরুতে মাথায় আঘাত করে টাকা ও মোবাইল ছিনতাই!
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর  প্রতিবেদকঃ  নগরীতে ছিনতাইকারীদের হাতে এক গার্মেন্টসকর্মীর হত্যাকান্ডের ২৪ ঘন্টা না পেরুতে শহরের কেন্দ্রীয় বাসষ্ট্যান্ডে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৭০ হাজার ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। রবিবার ( ৩০ অক্টোবর )সকাল পৌনে ৮টায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী খানপুর এলাকার মৃত.অমুল্য রতন সাহার ছেলে দুলাল সাহা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগে তিনি উল্লেখ করেন যে, জন্মদিনের অনুষ্ঠানের বাকী পরিশোধের জন্য এবং সকালের নাস্তা ক্রয় করতে লঞ্চঘাট সংলগ্ন শাহজালাল হোটেলের সামনে কেন্দ্রীয় বাসষ্ট্যান্ডের তনাই, জাকির ,আল আমি ওরফে ভাঙ্গা ও হুদয় আমার পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি, করে প্রানে মেরে ফেলার হুমকী প্রদান করেন। এবং তারা আমাকে কিল,ঘুষি ও লাথি মারতে শুরু। এ সময় ১নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এতে আমার বাম চোখের উপরে মারাত্মক আঘাত লাগে। এ সময় আমার সাথে থাকা ৭১ হাজার ১৩০ টাকা ও ব্যবহৃত একটি বাটন মোবাইল (দুইটি সিমসহ) ছিনিয়ে নেয়। আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে স্থান ত্যাগের পুর্বে বিবাদী হুমকি প্রদান করে বলেন, এ বিষয়ে কাউকে কিছু বললে আমাকে প্রানে মেরে ফেলবে। পরবর্তীতে নারায়ণগঞ্জ ১০০ শষ্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসে বিবাদীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...