নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   লীড নিউজ   সোনারগাঁয়ে গত দশ বছরে ২১৯১ হেক্টর কৃষি আবাদি জমি কমেছে
প্রতিনিয়ত গড়ে উঠছে শিল্প কারখানা / সোনারগাঁয়ে গত দশ বছরে ২১৯১ হেক্টর কৃষি আবাদি জমি কমেছে
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

সোানারগাঁও  প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে।অপরিকল্পিত যত্রতত্র অবকাঠামো নির্মাণ, শিল্প কারখানা স্থাপন,ফসলি জমির মাটি কেটে পুকুর খননের কারণে কমে আসছে কৃষি জমি। বাধাগ্রস্ত হচ্ছে সরকারের ফসল ও খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা।

জানা গেছে ,সোনারগাঁও উপজেলাটি ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলার আয়তন ১৭১.০২ বঃ কিঃ মিঃ। এই উপজেলায় জনসংখ্যা ৩,৬৭,৭৬৪ জন ।সরকারি ওয়েবসাইটে দেওয়া তালিকা অনুযায়ী বর্তমানে সোনারগাঁও উপজেলায় শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান রয়েছে ১৫০ টি ৷
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার  বৈদ্যের বাজার , মোগরাপাড়া, পিরোজপুর, শম্ভুপুরা,কাঁচপুর সনমান্দি ইউনিয়নে  সবচেয়ে বেশি ফসলি জমি  কমে গেছে। সবুজের সমাহারের আড়ালে গড়ে উঠছে ঘরবাড়ি, অবকাঠামো ৷
স্থানীয় কৃষকরা বলেন, আমাদের সোনারগাঁয়ে কৃষি জমি কমে যাচ্ছে ৷বর্তমানে কৃষি কাজে অনেক খরচ বেড়ে গেছে ৷ আমাদের কৃষি কাজে এখন লাভের চেয়ে খরচ বেশি হয় ৷  বৈরী আবহাওয়ার কারণে সবজি উৎপাদন ব্যাহত হয়েছে। কখনো খরা আবার কখনো অতিবৃষ্টির কারণে কয়েক দফা সবজির চারা নষ্ট হয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের বাড়তি খরচ।ধানক্ষেতের খরচ হিসাব করলে ধানের কেজি পরে ১২০  টাকা ৷কৃষি কাজে লাভজনক বর্তমান বেশি না হওয়ায় কৃষক আবাদি জমিতে বিকল্প কিছু করার চেষ্টা করছে  ৷
দেশের আবহাওয়ার কারণে কৃষকদের বেশ ক্ষতির মুখে পড়তে হচ্ছে ৷এমন অবস্থায় বর্তমানে সরকারের উচিত এ অবস্থায় আর্থিক সুবিধা দিয়ে কৃষকের পাশে কৃষকের পাশে দাঁড়ানো ৷
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,সোনারগাঁয়ে আবাদি জমি গত ১০ বছর আগে ছিল ১১,৪২০ হেক্টর ,বর্তমানে: ৯,২২৯ হেক্টর ৷ গত ১০ বছরের আবাদি জমি কমে গেছে ২১৯১ হেক্টর ৷
সোনারগাঁ উপজেলা কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, তিন ফসলি  কৃষি জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না ৷কৃষিজমি সুরক্ষা আইন রয়েছে। কেউ যদি এলাকায় অবৈধভাবে কৃষিজমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জ শিল্প অঞ্চলের আওতায় পড়েছে ৷নারায়ণগঞ্জ কৃষি অঞ্চলের চার নাম্বার ক্যাটাগরিতে রয়েছে ৷ কৃষি জমি কিছুটা কমলেও এখানে শিল্প প্রতিষ্ঠান বেড়েছে ৷
তিনি বলেন,  ধান চাষে একটু খরচ বেশি হয় ,তাই আমরা ধান চাষের পাশাপাশি কৃষককে লাভজনক বিভিন্ন সবজি চাষের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি ৷ #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...