নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির
মুক্তির দাবি / সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি ফেসবুকে এক পোস্টে সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান ও তার চাচা ফুড ব্লগার শওকত মিথুনের মুক্তি দাবি করেছেন।

রফিউর রাব্বি তার ফেসবুক পোস্টে বলেন, গত সোমবার রাতে পুলিশ জিসান ও মিথুনকে গ্রেপ্তার করে। গত শুক্রবার সকালে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারকালে বাধা প্রদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। তবে রাব্বির দাবি, গ্রেপ্তারের সময় জিসান ও মিথুন কুষ্টিয়ায় ছিলেন এবং ঘটনার সময় নারায়ণগঞ্জে উপস্থিত ছিলেন না।

রাব্বি আরও জানান, মিথুনের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও ওই মামলায় আসামি করা হয়েছে। মিথুনের পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের ষড়যন্ত্রেই তাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

মঙ্গলবার আদালতে হাজির করা হলে জিসান বলেন, “মৃত্যুর মুখে দাঁড়িয়ে যে বিএনপিকে ঘরে ঘুমানোর ব্যবস্থা করলাম, তারাই আজ আমাকে জেলে ঢুকাল।”

রফিউর রাব্বি তার পোস্টে উল্লেখ করেন, শেখ হাসিনা শাসনামলে যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে গায়েবী মামলা ও মিথ্যা অভিযোগে মানুষকে হয়রানি করা হতো, বিএনপির কিছু নেতাকর্মী এখন একই পথ অনুসরণ করছে। তিনি বলেন, “এখনই এই দল বিক্রি-করা ও দল-ডোবানো নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি।”

রফিউর রাব্বি জিসান ও মিথুনসহ প্রতিহিংসামূলক মামলায় গ্রেপ্তারকৃত সকলের নিঃশর্ত মুক্তির দাবি জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...