নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আইভী ইস্যুতে মামলায় রিয়াদ সহ গ্রেফতার ৪
অভিযান অব্যাহত / আইভী ইস্যুতে মামলায় রিয়াদ সহ গ্রেফতার ৪
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের সময় পুলিশকে অবরুদ্ধ করে সরকারি কাজে বাঁধা, হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলায় এ নিয়ে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে নগরীর দেওভোগ পাক্কা রোড মসজিদ গলি এলাকায় অভিযান চালিয়ে মোঃ রিয়াদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। বৃহস্পতিবার রিয়াদকে আদালতে পাঠানো হয়।
এর আগে ১৩ মে রাতে  হানিফ, হাসিবুর রহমান জিসান ও শওকত মিথুন নামের তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গত  ১২ মে রাতে সরকারি কাজে বাধা,
পুলিশের উপর হামলা এবং পুলিশ আহত হওয়ার ঘটনায় এস আই মোঃ রিপন মৃধা বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০/২০০ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পেনাল কোডে ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানিয়েছেন, রিয়াদকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে
এর আগে গ্রেফতার করা হয় হানিফ, জিসান  ও শওকত মিথুন নামের তিনজনকে। এই নিয়ে চারজনকে গ্রেফতার করা হলো। বাকি আসামীদের পুলিশ গ্রেফতারের অভিযান অব্যাহত চেষ্টা আছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...