নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   বাড়িতে ফেরার পথে পোশাকক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ
সংঘবদ্ধ ধর্ষন / বাড়িতে ফেরার পথে পোশাকক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে আড়াইহাজারে এক পোশাক শ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ধর্ষনের শিকার ৩০ বছর বয়সী ওই নারী শ্রমিককে তার স্বজনরা উদ্ধার করে তাঁকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই ভর্তি রাখা হয়েছে এই নারীকে। নির্যাতনের শিকার নারীর ভগ্নিপতি বলেন, ‘আমার শ্যালিকা স্থানীয় একটি গার্মেন্টসের কর্মী। গতরাতে কাজ শেষে আড়াইহাজারের একটি এলাকা দিয়ে বাসায় ফিরছিল সে। এ সময় অজ্ঞাত দু থেকে তিনজন পুরুষ তাঁকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।’

তিনি বলেন, ‘পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে জরুরি বিভাগে ভর্তি দেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে নারায়ণগঞ্জ থেকে ধর্ষণের শিকার এক নারীকে হাসপাতালে জরুরি ব্যাগ নিয়ে আসা হয়। তাঁর চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...