নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে গ্যাস সংকট নিরসন ও বকেয়া বিল মওকুফের দাবিতে মানববন্ধন
গ্যাস সংকট / বন্দরে গ্যাস সংকট নিরসন ও বকেয়া বিল মওকুফের দাবিতে মানববন্ধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে গ্যাস সংকট নিরসন,বকেয়া বিল মওকুফসহ পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে  মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ ও ২০নং ওয়ার্ডসহ কলাগাছিয়া ইউনিয়নের গ্রামবাসী।

শুক্রবার (২৫ অক্টোবর) বন্দর উপজেলার  মদনগঞ্জ-ফরাজীকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন ৩য় শীতলক্ষ্যা সেতু টোলপ্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১০ টাকায় মানবসেবা ও মাদক মুক্ত সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত  মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন মানবাধিকার নেতা হাজী আলমগীর হোসেন। এতে বক্তব্য রাখেন ১৯নং ওয়ার্ডের পক্ষে হাজী মোঃ অখিল উদ্দিন,সাবেক ব্যাংকার হাজী শাহাবুদ্দিন নাবু,মদনগঞ্জ ইসলামপুর পঞ্চায়েত কমিটির কর্মকর্তা মাকসুদ হোসেন রলি,মানবাধিকার নেতা সামসুল ইসলাম,শেফালী বেগম,শান্তনা বেগম,২০নং ওয়ার্ডের পক্ষে সাব্বির আহমেদ,সুমন ঢালী ও কলাগাছিয়া ইউনিয়নের আলীনগরের পক্ষে মাহাবুব চৌধুরী।
এছাড়া অন্যান্যের মধ্যে অংশ নেন সমাজ সেবক বাবুল ঢালী,বাতেন মাতবর,আনোয়ার হোসেন,বেলায়েত হোসেন,শিক্ষক মিজানুর রহমানসহ উল্লেখিত অঞ্চলের সর্বস্তরের জন সাধারণ।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস সংকটের কারনে চরম ভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে বন্দরে গৃহিণীরা। আমরা গ্যাসের বিল পরিশোধ করার পরও গত ৪ বছর ধরে বন্দরে মদনগঞ্জ,  বেপারীপাড়া, মাহমুদনগর, ঘারমোড়া, আলীনগরসহ এর আশে পাশের এলাকাগুলো নিয়মিত গ্যাস থাকছে না। গ্যাসের কারনে না খেয়ে থাকতে হচ্ছে আমাদের। এ অবস্থা থেকে পরিত্রান পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...