নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শিক্ষা   সোনারগাঁয়ে স্কুলের জমি রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন
মানববন্ধন / সোনারগাঁয়ে স্কুলের জমি রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের জমি ভূমিদস্যুর হাত থেকে রক্ষা করতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

রোববার( ২৭ অক্টোবর)সকালে ওই স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি মেঘনা শিল্প নগরী এলাকায় প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সোহেল রানা, বিএনপি নেতা আশরাফ প্রধান, মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুল হক, প্রভাষক বাহাউল হক, সহকারী শিক্ষক সানোয়ারা বেগম, যুবদল নেতা শাহাদাত হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ২০১০ সালে এ জমিটি সরকারের কাছ থেকে স্কুল ও মুক্তিযোদ্ধাদের নামে লিজ নেওয়া হয়েছে। লিজ নেওয়ার পর থেকে স্কুল ও মুক্তিযোদ্ধাদের নামে নামজারি ও দিয়ারা রের্কড করা হয়। পরবর্তীতে জমিতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও স্কুল কর্তৃপক্ষ উন্নয়নের জন্য মার্কেট নির্মাণ করেন।
সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে।  গত বৃহস্পতিবার সকালে ওই এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত আব্দুল মতিন নামের এক ব্যাক্তি ওই জমিতে ক্রয় সূত্রে মালিকানা দাবি করে একটি সাইনবোর্ড সাটিয়ে দেয়। এতে করে ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয়রা। তাদের দাবি ভুমিদুস্য আব্দুল মতিন জাল তৈরি করে এ জমি দখলের চেষ্টা করেছেন। এর আগেও সে বিভিন্ন মানুষের জমি জাল দলিল তৈরি করে দখল করেছেন।  রোববার সকালে ওই জমি রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচী পালন করেন।
পরে ওই এলাকায় বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মেঘনা শিল্প নগরী এলাকায় প্রদক্ষিণ করে।
অভিযুক্ত আব্দুল মতিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এ সম্পত্তি রেকর্ডীয় মালিকদের কাছ থেকে ক্রয় করেছেন। এ সম্পত্তি সরকারের পক্ষে জেলা প্রশাসক স্কুল ও মুক্তিযোদ্ধাদের লিজ বরাদ্ধ দিয়েছেন। কিভাবে রেকর্ডীয় সম্পত্তি হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কাগজপত্র নিয়ে বসলেই এটি ব্যক্তি সম্পত্তি না সরকারী পরিস্কার হয়ে যাবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, স্কুল ও মুক্তিযোদ্ধাদের নামে জমি বরাদ্ধ দেওয়া হলে অবশ্যই জমি উদ্ধার করা হবে। কেউ সাইনবোর্ড সাটালেই তার জমি হয়ে যায় না। তবে যে ব্যক্তি জমিতে সাইনবোর্ড দিয়েছে তাকে কাগজপত্র নিয়ে আসার জন্য তাগিদ দেওয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...