নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   লীড নিউজ   আইভীকে বিস্ফোরক আইনের দুটি মামলায় শোন এরেস্টের আদেশ
কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়াল হাজির রেখে / আইভীকে বিস্ফোরক আইনের দুটি মামলায় শোন এরেস্টের আদেশ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিস্ফোরক আইনের দুটি মামলায় শোন এরেস্টের আদেশ দিয়েছে আদালত। আজ শনিবার দুপুরে সাবেক মেয়র আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালটি উপস্থিত দেখিয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরী এ আদেশ দেন।

নারায়গঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ থানার দুটি বিস্ফোরক আইনের মামলায় আইভীকে শোন এরেস্ট দেখানো হয়েছে। এর আগে সিদ্ধিরগঞ্জ থানার ১৯ এপ্রিল ২০২৪ তারিখের একটি বিস্ফোরক আইনের একটি মামলার কর্মকর্তা এস আই আব্দুস সামাদ এবং ১৬ এপ্রিল ২০২৪ তারিখের অপর একটি বিস্ফোরক আইনের মামলার বাদি এস আই সোহেল পৃথক দুটি মামলার আসামী আইভীকে শোন এরেস্টের আবেদন করে। এসময় সাবেক মেয়র আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালটি উপস্থিত রাখা হয়। আলাদত দুটি মামলার শুনানী শেষে
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরী সাবেক মেয়র আইভীকে দুটি মামলায় গ্রেফতারের আদেশ দেন। একই সাথে বাকি দুটি মামলায় তাকে দ্রুত গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
এ দুটি মামলা নিয়ে আইভীকে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হলো।

তার বিরুদ্ধে মোট ৫ টি মামলা দায়ের করা হয়েছে।
আইভীর আইনজীবী এ্যাডভোকোট আওদাল হোসেন জানিয়েছেন, আইভীর বিরুদ্ধে ৫ টি মামলার মধ্যে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা কার্যক্রম পরিচালিত করতে আমরা আবেদন করেছি বাকি দুটি মামলায় তাকে দ্রুত গ্রেফতার দেখানো হোক। আদালত তা আমলে নিয়ে দ্রুত গ্রেফতার দেখাতে আদেশ দিয়েছেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...