নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শিক্ষা   কদম রসূল শিশুবাগে পুরস্কার বিতরণ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত
পুরস্কার বিতরণ / কদম রসূল শিশুবাগে পুরস্কার বিতরণ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে কদম রসূল শিশুবাগ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও ক্রীড়া প্রদিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সহ সভাপতি রইস উদ্দিন হিরু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কদম রসূল শিশুবাগ বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আতাউর রহমান মুকুল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহা পরিচালক (পিআরএল) টেলি যোগাযোগ অধিদপ্তর; বি সি এস টেলিকম; বি এস সি ইঞ্জিনিয়ার; এম বি এ ইঞ্জিনিয়ার মোঃ আবদুল ওহাব।

বিদ্যালয়ের অধ্যক্ষ হোসনে আরা বেগম’এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হসেবে উপস্থিত ছিলেন, কদম রসূল শিশুবাগ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য ডা. মশিউর রহমান অপু, সদস্য আলহাজ্ব মো: জবরুল ইসলাম, সদস্য সাইফুদ্দিন আহমেদ আনিছ, সদস্য আঃ মতিন মিঞা, সদস্য মো. হাবিব করিম ফয়সাল, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন সহ কদম রসূল শিশুবাগ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। পুরস্কার বিতরণের আগে বিদ্যালয়ের বর্ধিত অংশের উদ্বোধন করা হয়। প্রধান বক্তা অভিবাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য।

আপনারা বাচ্চাদের বড় হওয়ার স্বপ্ন দেখাবেন যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা তাদের প্রতি আদর শাসন ও সুন্দর ব্যবহারের মাধ্যমে আগামীর প্রতিষ্ঠিত ও সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। আপনারা বাচ্চাদের প্রতি আরো শ্রম এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারিবারিক সুশিক্ষা দিবেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...