নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   মহানগর   দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্থ প্রেস ক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি বিকেএমইএ সভাপতির
দুর্বৃত্তের হামলা / দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্থ প্রেস ক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি বিকেএমইএ সভাপতির
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেছেন বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাতেম। সর্বদা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শনিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় পরিদর্শনে এসে ন্যাক্কারজনক এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

একইসাথে প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অসুস্থ সাংবাদিকদের খোঁজ নেন বিশিষ্ট এই ব্যবসায়ী। এসময় তিনি বলেন, প্রেস ক্লাব নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনে হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা ব্যবসায়ী সমাজ সর্বদা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে ছিলাম, আছি এবং থাকবো। মিডিয়াকে স্বাধীনভাবে চলতে না দিলে, মানুষের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হলে গণতন্ত্রের চর্চায় আঘাত লাগে। এতে সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে, বৈষম্যও দুর হবে না। তাই মিডিয়াকে স্বাধীনভাবে চলতে দিতে হবে।
তিনি আরও বলেন, বিগত ১৪ বছর আমাকে জামায়াতের ট্যাগ দিয়ে পেছনে রাখা হয়েছে, এখন আমাকে আওয়ামীলীগের ট্যাগ দিয়ে পেছনে ফেলে রাখার নতুন ষড়যন্ত্র হচ্ছে। যারা এই ষড়যন্ত্র করছেন, তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। বরং তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। বিগত সময়ে দেশের স্বার্থে এবং ব্যবসায়ীদের স্বার্থে সর্বদা কাজ করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করবো। যতদিন দায়িত্বে থাকবো ততদিন ব্যবসায়ী সমাজ ও মিডিয়ার পাশে থাকবো।
প্রেস ক্লাব পরিদর্শন, আহত সাংবাদিকদের খোঁজ-খবর এবং প্রেস ক্লাবের পাশে থাকার প্রতিশ্রæতি ব্যক্ত করায় বিকেএমইএ সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দীপু।
এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দীপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, আবদুস সালাম, মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, নাফিজ আশরাফ, প্রেস ক্লাব সদস্য নাহিদ আজাদ, এম আর কামাল, প্রনব কৃষ্ণ রায়, আনোয়ার হাসান, হাসান উল রাকিব প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় হামলার নেতৃত্বদানকারী রনি নামে এক জনকে আটক করেছে পুলিশ। এ হামলার ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের ইন্ধন রয়েছে বলে জানা গেছে। এদিকে, হামলার ঘটনায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে ক্লাবের ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামীরা হলেন, সাবেক ছাত্রদল কর্মী, মাসদাইর তালা ফ্যাক্টরীর মাসুদ রানা রনি, কাশীপুর বাঁশমুলি এলাকার রাশেদুল ইসলাম, সৈয়দপুর আল আমিন নগর এলাকার আলী হোসেনের পুত্র হত্যা মামলার আসামী ও মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর, কাইয়ুম, রফিকুল্লাহ রিপন, শহীদ, আলী হোসেন টিটু দেওয়ান, মশিউর, জাহিদ, মেহেদী, লিমন দেওয়ান, ইমরান, আশিক, কমল সহ অজ্ঞাত আরও ১০/১২ জন।
এদিকে, রনি সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতাদের ঘনিষ্ঠ সহযোগী সে। ০৫ আগস্ট স্বৈরাচার আওয়ামীলীগের পতনের পর থেকেই বিএনপির ঐ অংশের নেতাদের নাম ভাঙ্গিয়ে বেপরোয়া হয়ে উঠে সে। এরই ধারাবাহিকতায় ২০/২৫জন দুর্বত্তদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এসে হামলা চালায় রনি। ক্লাবের টেলিভিশন, ল্যাপটপ ও কম্পিউটার ভাংচুর শুরু করলে প্রেস ক্লাব মেম্বার গণমাধ্যম কর্মীরা বাধা দিলে তাদের মারধর করে সন্ত্রাসী রনি। এর আগে আওয়ামী শাসনামলেও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে মারধর করার অভিযোগ উঠেছিলো এই রনির বিরুদ্ধে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...