নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার অবৈধ যান
হাইওয়ে পুলিশ নিরব ভূমিকায় / ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার অবৈধ যান
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ নিষেধাজ্ঞা সত্ত্বেও হাইওয়ে পুলিশের চোখের সামনে দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতু থেকে চিটাগাং রোডের মোড় পর্যন্ত যাত্রী বহন করে বড় গাড়ির সাথে পাল্লা দিয়ে চলছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, মিশুক, ভ্যান, লেগুনার মতো ছোট যানবাহন ৷এতে করে এক দিকে যেমন আইনের ব্যতয় ঘটাচ্ছে তেমনটি সড়কটিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এতেযানজটের পাশাপাশি প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে ।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  চলাচল করছে অসংখ্য দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন। এর মধ্যেই
পাল্লা দিয়ে চলছে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা,  মিশুক, ভ্যানগাড়িসহ প্যাডেলচালিত রিকশা। এসব যানবাহন একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে কখনো মাঝসড়ক দিয়ে চলছে। দ্রুত গন্তব্যে পৌঁছাতে কোনোটি আবার উল্টো পথে ছুটছে। মাঝেমধ্যেই দেখা দিচ্ছে যানজট। এই বিশৃঙ্খলা ঠেকাতে কোথাও পুলিশের ভূমিকা চোখে পড়েনি।
হাইওয়ে পুলিশের দায়িত্বে অবহেলার কারণে মহাসড়কে এসব যান চলাচল করছে বলে অভিযোগ করেছেন দূরপাল্লার বাসের চালকেরা।
নাম প্রকাশ না করার শর্তে এক সিএনজিচালিত অটোরিকশা চালক বলেন, মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহনের কোনো অনুমতি নেই আমি জানি। কিন্তু জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে যাই। এ ছাড়া আমরা অনেকটা হাইওয়ে পুলিশকে ‘ম্যানেজ’ করে চলে নিষিদ্ধ গাড়ি চালাই। তা না হলে কি মহাসড়কে গাড়ি চালানো যায় ।
এদিকে হাইওয়ে পুলিশ বলছে,নিয়মিত অভিযান পরিচালনা করে নিষিদ্ধ তিন চাকার যানের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়,২০১৫ সাল থেকে দেশের ২২টি মহাসড়কে থ্রি হুইলার (তিন চাকার যান) চলাচলে নিষেধাজ্ঞা দেয় সরকার। এরপর, ২০১৭ সালের জানুয়ারিতে বাংলাদেশের সব প্রধান মহাসড়কে এ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার আদেশ দিয়ে সেই নির্দেশকে আরও জোরদার করেন হাইকোর্ট।এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অন্যতম।
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের মোবাইলে কয়েকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার যান চলাচলে বিষয়টি জানানো হলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, এ বিষয়ে হাইওয়ে পুলিশের সাথে কথা  বলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  থ্রি হুইলার (তিন চাকার যান) চলাচলে বিষয়ে জানতে চাইলে কাচঁপুর হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ ওয়াহিদ মোশেদ বলেন ,আমরা এ বিষয় নিয়ে কাজ করতেছি।
তিনি আরো বলেন,তিন চাকার যানবাহনের চালকরা হাইওয়ে পুলিশকে ‘ম্যানেজ’ করে গাড়ি চালায় এটা সত্য নয়, যদি পারে প্রমাণ করুক।  এইসব ফালতু কথা এবং আমাদের কাজে বাধাগ্রস্ত করার জন্য এসব কথা বলে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...