নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর দর্জি শ্রমিক দল এর আলোচনা সভা
আলোচনা সভা / জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর দর্জি শ্রমিক দল এর আলোচনা সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে শহরের দেওভোগ চারুকলার সামনে এ সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর দর্জি শ্রমিক দল এ অনুষ্ঠানের আয়োজন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপি নেতা মো: আওলাদ হোসেন।এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওভোগ পোষাক প্রস্তুতকারক মার্কেট মালিক সমিতির সাধারন সম্পাদক সুজন মাহমুদ ।
প্রধান অতিথির বক্তব্যে আওলাদ হোসেন বলেন, আওয়ামী লীগ বিগত দিনে বহু খুন খারাপি করেছে। আজমেরী ওসমানের যে অস্ত্র, অয়ন ওসমানের যে অস্ত্র এ অস্ত্রগুলো দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করুন। তাদের সাঙ্গ-পাঙ্গদের গ্রেফতার করুন। আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের অস্ত্রের দরকার হয়নাই। নারায়ণগঞ্জে আজমেরী ওসমান বাহিনী, অয়ন ওসমান বাহিনী যেভাবে ছাত্রজনতার ওপর গুলি করেছে, আমরা প্রশাসনের কাছে বলবো আপনারা অবিলম্বে এ সমস্ত সন্ত্রাসীদের গ্রেফতার করুন। তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন।
তিনি আরও বলেন, আজমেরী ওসমান-অয়ন ওসমানরা অনেক অন্যায় করেছেন। আমরা নারায়ণগঞ্জে আর কোন সন্ত্রাসীকে দাঁড়াতে দেবোনা। এই নারায়ণগঞ্জ হবে শান্তির নারায়ণগঞ্জ। আম্মাজান, হাজীসাব, যুবরাজ এ শব্দগুলো আমরা আর চাই না।জণগণের ভালোবাসাটাই ছিলো আমাদের মূল অস্ত্র। আপনারা আমাদের ওপর এত হামলা মামলা চালিয়েছেন, তবুও আমরা মাঠ ছেড়ে যাইনি। কিন্তু আপনাদের নেত্রী শেখ হাসিনা আপনাদের রেখে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা চাই, নারায়ণগঞ্জে সব দলের রাজনৈতিক নেতারা শান্তিপূর্ণভাবে রাজনীতি করবেন। আর কোন গডফাদার ও সন্ত্রাসীদের নারায়ণগঞ্জে চাই না।  নারায়ণগঞ্জে যে কয়টা আসনে বিএনপি প্রার্থী দিবে, ওটাকেই বরণ করে নিবো। বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের ফলে যে জনগণ ভোট দিতে পারছে, এটাই হবে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের বড় সাফল্য।
মহানগর দর্জি শ্রমিক দলের সভাপতি মনির মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, মহানগর দর্জি শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মো: হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লিমন ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, মহসিন, সানু, জিয়াউদ্দিন, ওমর ফারুক খান,
নাসির মাদবর, হযরত আলী, জামাল সহ প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...