নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   মওলানা ভাসানি প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালো শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ
শ্রদ্ধাঞ্জলী / মওলানা ভাসানি প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালো শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মওলানা ভাসানির ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে ‘শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ’ এর শ্রদ্ধা নিবেদন। আজ ১৭ই নভেম্বর, রবিবার স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সরকারি তোলারাম কলেজের চার শহীদ শিক্ষার্থীর স্মরণে গড়ে তোলা ‘শহীদ মানিক-নাঈম-রহমান-পান্থ-স্মৃতি সংসদ’-এর উদ্যোগে সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গনে মাওলানার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী এবং স্মৃতি সংসদের সংগঠক মুন্নি আক্তার প্রত্যাশা, মাসুম বিল্লাহ ফারাবী, রাইসা ইসলাম, সিয়াম হোসেন তপুসহ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজের অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃত্বরা।
এসময় ‘শহীদ মানিক-নাঈম-রহমান-পান্থ-স্মৃতি সংসদ’- এর সংগঠক মুন্নি আক্তার প্রত্যাশা তার বক্তব্যে বলেন, ‘আমরা বিশ্বাস করি তোলারাম কলেজের শহীদ ৪শিক্ষার্থী আমাদের পাথেয়।
তাদের আত্মত্যাগকে ধারণ করে মওলানা ভাসানির আদর্শে গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় আমরা কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবো’
সংগঠক মাসুম বিল্লাহ ফারাবি ভাসানির ইতিহাসকে তুলে ধরে বলেন ‘উপমহাদেশের অবিসংবাদিত নেতা মওলানা ভাসানির জীবন-চিন্তা আজো বাংলাদেশ গঠনে আমাদের দিশা দেখায়। কিন্তু পরিতাপের বিষয়, তার সম্পর্কে জানার ব্যবস্থাও এই দেশে রাখা হয়নি। আমরা চাই ভাসানির জীবন-দর্শন আমাদের শিক্ষায় অন্তর্ভুক্ত করে ভাসানির আদর্শ শিক্ষার্থীদের মাঝে বিস্তারের ক্ষেত্র তৈরি করা হোক। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...