নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   চাঁদাবাজি ও দখলদারদের প্রতিহত করতে হবে – সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম
জনসভা / চাঁদাবাজি ও দখলদারদের প্রতিহত করতে হবে – সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সুমন মিয়া – সোনারগাঁও প্রতিবেদকঃ বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, সোনারগাঁয়ে বিশৃংখলাকারী, চাঁদাবাজ, দখলবাজ ও জুলুমবাজদের প্রতিহত করা হবে। দলের কেউ এসব অপকর্মে জড়িত থাকলে কাউকেই ছাড় দেয়া হবেনা। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের পর সোনারগাঁয়ে বিএনপির নামধারী কিছু নেতা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে মোটা অংকের টাকা কামিয়েছেন। গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। তাদের কারণে দল ক্ষতিগ্রস্থ হবে।

আগামী সংসদ নির্বাচনে এসব নেতারা কোন মুখে ভূক্তভোগী পরিবারের কাছে ভোট চাইতে যাবেন। দলের নাম ভাঙিয়ে যারা এসব কর্মকান্ডে করছে তাদের ছাড় দেওয়া হবে না।
সোমবার (১৮ নভেম্বর)  বিকেলে সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জনসভায় তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, কেন্দ্রীয় তাঁতী দলের কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান, বিএনপি নেতা গাজী সামসুর রহমান মন্টু, আবুল কাশেম বাবু, আশরাফ মোল্লা, খোরশেদ আলম, হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপি নেতা ফারুক আহমেদ তপন, নুরে ইয়াসিন নোবেল, যুবদল নেতা সালাউদ্দিন সালু, কাজী এনামুল হক রবিন , আতাউর রহমান, এমদাদুল হক দিপু ,প্রমুখ।
এসময় সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনসভা উপলক্ষে সোমবার দুপুর থেকে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়। জনসভা মঞ্চ এলাকায় লোকে লোকারন্য হয়ে যায়। নেতাকর্মীরা জানান, আজকের জনসভা দেখিয়ে দিয়েছে সোনারগাঁয়ে মাটি রেজাউল করিমের ঘাটি। অবশেষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের নেতৃত্বে অধ্যাপক মো. রেজাউল করিমের জনসভার সফলতা ফিরে পেয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...