নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী ভূয়া পুলিশ অমিত হাসান গ্রেপ্তার
গ্রেফতার / বন্দরে সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী ভূয়া পুলিশ অমিত হাসান গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে অর্থ আত্মসাত মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী ভূয়া পুলিশ অমিত হাসান ওরফে নজরুল ইসলাম (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত প্রতারক অমিত হাসান ওরফে নজরুল ইসলাম বন্দর থানার দক্ষিণ লক্ষনখোলা এলাকার ইসলাম বাবুর্চী মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত বুধবার (২০ নভেম্বর) রাতে বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রতারনার শিকার একাধিক ভূক্তভোগী গনমাধ্যমকে জানিয়েছে, গ্রেপ্তারকৃত প্রতারক অমিত হাসান ওরফে নজরুল ইসলাম পুলিশ পরিচয় দিয়ে বন্দরে বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে দাবড়িয়ে আসছিল।

পুলিশ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারসহ সাধারন মানুষের সাথে প্রতারনা ছিল তার নিত্যদিনের কাজ। তার অনৈতিক কর্মকান্ডের কারনে নিঃস্ব হয়েগেছে ভূক্তভোগী  সাধারন জনগন। প্রতারক ও ভূয়া পুলিশ অমিত হাসান ওরফে নজরুল ইসলামের বিরুদ্ধে সাঁজা ওয়ারেন্টে ছাড়াও বিজ্ঞ আদালতে সিআর মামলা নং ৫৪৬/২১সহ একাধিক অর্থ আত্মসাতসহ  প্রতারনা মামলা রয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...