নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম 
 প্রচ্ছদ   রাজনীতি   বৈষম্যবিরোধী নেতাদের উপর হামলা, হত্যা চেষ্টা কি না তা খতিয়ে দেখা জরুরি – ফারহানা মানিক মুনা
প্রতিবাদ / বৈষম্যবিরোধী নেতাদের উপর হামলা, হত্যা চেষ্টা কি না তা খতিয়ে দেখা জরুরি – ফারহানা মানিক মুনা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের গাড়িতে হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সোমবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ মোগড়াপাড়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা এই মানববন্ধনের আয়োজন করে।

সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার সংগঠক ফারহানা মানিক মুনা, ফারদীন শেখ, জিসান আলম,নিরব রায়হান,আলমগীর হোসাইন,সাইফুল্লাহ শাকিলসহ নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে নেতাকর্মীরা ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেন।
মানববন্ধনে বক্তারা হামলার ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। ফারহানা মানিক তার বক্তব্যে বলেন, ’১৫ দিনের ব্যবধানে চট্টগ্রাম থেকে ফেরার পথে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে ট্রাক চাপা, ঢাকায় হাসনাত আব্দুল্লার গাড়িতে ধাক্কা, সোনারগাঁয়ে আরিফ সোহেলসহ কেন্দ্রেীয় নেতাদের বহন করা গাড়িতে অস্ত্রধারীদের হামলা নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা চেষ্টা তা খতিয়ে দেখা জরুরি। ভারতসহ বিভিন্ন গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার যে পায়তারা করছে এই ঘটনাগুলোর সেই পরিকল্পনার অংশ হতে পারে বলে আমরা মনে করি। তিনটি ঘটনারই আমরা দ্রুত তদন্ত এবং বিচার দেখতে চাই। রোববার রাতে অস্ত্রধারীরা আরিফ সোহেলকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করার চেষ্টা করেছে।
যারা এই হামলা করেছে তারা কারা, তাদের মদদদাতা কারা, কার কোন রাজনৈতিক পরিচয় সবই আমাদের জানাতে হবে।’
তার আগে সাংগঠনিক কাজে বান্দরবানের লামায় যাওয়ার পথে রোববার দিবাগত রাত দুইটায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িটি হামলার শিকার হয়। এসময় গাড়িতে থাকা ছাত্রনেতাদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন, ব্যাগসহ মালামাল কেড়ে নেয়া হয়েছে বলে ছাত্র নেতারা জানিয়েছেন।
হামলার শিকার গাড়িটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব আরিফ সোহেলসহ আটজন ছাত্রনেতা ছিলেন।
বৈষম্যবিরোধী নেতারাদের গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল বলে দাবি করে আসছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
তিনি বলেন, ‘ঘটনাস্থলের কাছ থেকে একজন তালিকাভুক্ত ছিনতাইকারীকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে তার পরিচয় গোপন রাখা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...