নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   মহানগর   বিপিজেএ জেলা শাখার নব নির্বাচিত কমিটির সভাপতি এনামুল ও সম্পাদক সহিদ
নির্বাচন / বিপিজেএ জেলা শাখার নব নির্বাচিত কমিটির সভাপতি এনামুল ও সম্পাদক সহিদ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী কমিটি ২০২৫-২৬ গঠন করা হয়েছে।

মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুর ২ টায় চাষাড়াস্থ শহীদ মিনার সংগল্গ এসোসিয়েশনের কার্যালয়ে সকল সদস্যগনের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে শাখার নির্বাহী কমিটি ২০২৫-২৬ গঠন করা হয়।

সংগঠনের সাবেক তিনজন সভাপতি তাপস সাহা, মাহমুদ হাসান কচি ও হাজী হাবিবুর রহমান শ্যামল কমিটি গঠন প্রক্রিয়া পরিচালনা করেন। সভাপত্বি করেন শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী।
এসময় সাবেক সভাপতি তাপস সাহা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের সংগঠনের সুনাম অর্জন হয়েছে ও একটি স্থায়ী কার্যালয় হয়েছে। সংগঠনের কেউ এমন কোন কাজে স¤পৃক্ত হবেন না যেন সংগঠনের মর্যাদা নষ্ট হয়।
সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি বলেন, নতুন কমিটি গঠন হয়েছে সকল ভেধাভেদ ভুলে গিয়ে সংগঠনের কাজ সফল করার জন্য, সকলের সম্মিলিত প্রচেষ্ঠা থাকতে হবে।
সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল বলেন, জন্ম হউক যথা কর্ম হউক ভালো। সকলে কাদে কাদ মিলিয়ে কাজ করবো, সামনে এগিয়ে যাবো।
সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম বলেন, অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করার সুযোগ দিয়েছেন তাই সদস্যদের প্রতি কৃতজ্ঞ। উন্নয়নের সার্থে সকল সদস্যদের সহযোগী লাগবে।
সভাপিত মোঃ এনামুল হক সিদ্দিকী বলেন, আমাকে পুনরায় নির্বাচিত করায় মহান আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই। সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখতে কঠোর থাকবো। ফটো সাংবাদিকতায় মান উন্নয়নে এবার অনেক কর্মসুচী হাতে নেয়া হবে। সকলের দোয়া কামনা করেন। সকলের পক্ষ থেকে তিনি ১১ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষনা করে।
নব নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সদস্যরা হলেন, সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী, সহ সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক হাসান উল রাজিব, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম খান, প্রচার স¤পাদক মোঃ শহিদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান খোকা, নির্বাহী সদস্য-১ মাহমুদ হাসান কচি, নির্বাহী সদস্য-২ কে এইচ মিলন ও নির্বাহী সদস্য-৩ মোক্তার হোসেন। আরো উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান জয়, সাবেক অর্থ স¤পাদক কাজী আলমাছ, সাবেক ক্রীড়া সম্পাদক  সোহেল রানা ও সদস্য দিনার মাহমুদ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...