নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি এস.এম. আকরামের মৃত্যুতে শোক ও সমবেদনা 
শোক সংবাদ / নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি এস.এম. আকরামের মৃত্যুতে শোক ও সমবেদনা 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এস.এম. আকরাম আর নেই। ইন্নালিল্লাহি…….  রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮৫ বছর। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি ও  লিভার জটিলতায় ভুগছিলেন।সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ২ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।

মরহুমের নামাজের জানাযা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের থানা পুকুরপাড় জামে মসজিদে  প্রথম জানাযা অনুষ্ঠিত হওয়ার পর ওই দিন  বাদ জহুর তার নিজ গ্রাম আলীনগরস্থ মরহুম আব্দুল জাব্বার ঈদগাহ ময়দানে  দ্বিতীয় জানাযা শেষে আলীনগর কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হবে বলে তার স্বজনদের সূত্রে জানা গেছে।

তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনীতি সংগঠন বিভিন্ন  পেশাজীবী শ্রেনীর মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
উল্লেখ্যে, তিনি ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ -০৫ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত এমপি নির্বাচিত হন এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের উপদেষ্টা ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...