নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   দীর্ঘদিন কাউন্সিল না হওয়ায় সোনারগাঁওয়ে ছাত্রলীগে নতুন নেতৃত্ব আসছে না
দীর্ঘদিন কাউন্সিল না হওয়ায় সোনারগাঁওয়ে ছাত্রলীগে নতুন নেতৃত্ব আসছে না
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
সোনারগাঁও প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা শাখার দায়িত্বে বয়স্ক ও অছাত্ররা দীর্ঘদিন ধরে পদ আগলে থাকায় নতুন নেতৃত্ব আসছে না এতে হতাশায় ভুগছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির স্থানীয় কর্মীরা। পদপ্রত্যাশী প্রায় শতাধিক নেতাকর্মী বিগত দিনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে এলেও নতুন কমিটি না হওয়ায় অনেকেই ঝিমিয়ে পড়ছেন। ফলে নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না । পরিচয়হীন ছাত্ররাজনীতি থেকে অনেকেই ঘরমুখী হচ্ছেন বলে দেখা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, সামনে জাতীয় সংসদ নির্বাচন। শীঘ্রই ছাত্রলীগের কমিটি যাতে দেয়া হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোর দাবি তোলা হয়েছে তৃনমূল থেকে। নতুন কমিটি না হওয়ায় ছাত্রলীগের চেইন অব কমান্ড, নতুন নেতৃত্ব তৈরি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা সহ নানা বিষয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। এসব সমস্যা সমাধানে নতুন কমিটি করার প্রয়োজনীয়তা রয়েছে বলে ছাত্রলীগ নেতারা দাবি করেন। জানা যায়, ২০১৫ সালের ৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শাফায়েত আলম সানি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সোনারগাঁ উপজেলা কমিটিতে হাসান রাশেদ কে সভাপতি ও রাসেল মাহমুদ কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করেন। অনুসন্ধানে জানা যায়, ১৯৯৬ সালে এসএসসি পাস করা আবু হাসান তার নাম পরিবর্তন করে হাসান রাশেদ নামে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ বাগিয়ে নেন। তার বর্তমান বয়স ৪৩ বছর। অন্যদিকে মো. রাসেল মাহমুদ  এসএসসির গন্ডি পেরুতে না পারলেও ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আসীন হয়। ২০১৫ সালে গঠিত সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের ৭১ সদস্যের মধ্যে বর্তমানে ৬৫ জনই বিবাহিত। দীর্ঘ ৭ বছর পর সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কে হতে যাচ্ছেন সভাপতি ও সম্পাদক। এরই মধ্যে সভাপতি পদে তিনটি নাম শোনা যাচ্ছে। তারা হলেন- সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, মোগড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর, বারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল আলম বাবু। অপরদিকে সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় রয়েছেন – সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের ক্রীয়া সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন। এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটির শীর্ষ পদে আসতে ইচ্ছুক কিংবা বর্তমান কমিটির নেতারা পরিষ্কারভাবে এখনো কিছু জানতে পারেননি। তবে বর্তমান কমিটির অনেক নেতাই সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের শীর্ষ পদে আসতে উদগ্রীব বলে জানিয়েছে সূত্র। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...