নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   সিদ্ধিরগঞ্জে বিএনপির কর্মসূচীতে হামলা গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
মানববন্ধন / সিদ্ধিরগঞ্জে বিএনপির কর্মসূচীতে হামলা গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল আয়োজিত অনুষ্ঠানে হামলার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করা হয়েছে। মিতালি মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) দুপূর ১২ টায় সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছেনা এমন অভিযোগ তুলেন মানববন্ধনে অংশ গ্রহণকারী বক্তারা।

বক্তারা বলেন, গত ১৭ ডিসেম্বর বিকেলে যুবদলের উদ্যোগে মিতালি মার্কেটের ৪ নম্বর ভবনে ব্যবসায়ী সমিতির অফিসে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে আয়োজন করা হয়। এসময় যুবলীগের অর্ধশতাধিক লোক হামলা চালিয়ে সমিতির অফিস ভাঙচুর, লুটপাট ও ১০ জনকে পিটিয়ে আহত করে। ঘটনার পর মার্কেটে অভিযান চালিয়ে আসামি মাঈনউদ্দিনের দোকান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। হামলার ঘটনায় ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা বাদী হয়ে ১১ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে ১৮ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ মামলার প্রধান আসামি লিটন মোল্লাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। কিন্তু তিনদিন পরই লিটন মোল্লা আদালত থেকে জামিনে বের হয়ে অন্য আসামিদের নিয়ে ফের মার্কেটে মোহড়া দিচ্ছে। মামলার বাদী ও সমিতির লোকজনকে হুমকি দিচ্ছে তাদেরকে চাঁদা না দিয়ে মার্কেটে কেউ ব্যবসা করতে পারবে না। মামলার আসামিরা বীরদর্পে প্রকাশ্যে ঘুরছে। রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছেনা। এতে বাদী ও ব্যবসায়ী সমিতির লোকজন জীবনের নিরাপত্তা হীনতায় ভোগছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তারা ।


ব্যবসায়ীরা জানান, চাঁদার দাবিতে গত ১৫ আগস্ট ফজলে এলাহি নামে ১০ বছরের এক শিশুকে মার্কেটের তিন তলা থেকে লাথি দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়াও রনি ও নজরুল ইসলাম মোল্লাসহ বহু ব্যবসায়ীকে মারধর ও তাদের দোকান ভাঙচুর লুটপাট করেছে তারা।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসান আল , যুগ্ন সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহসভাপতি ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক ইমরান, সদস্য মনিরুল ইসলাম খোকন, মো. রাজু ও বিভিন্ন ব্যবসায়ীরা।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহতাব বলেন, আসামিদের গ্রেপ্তার করার জন্য সর্বাত্বক চেষ্টা করা হয়েছে। খুব দ্রুতই সকল আসামিদের গ্রেপ্তার করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...