নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন
শহীদ দিবস / নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে শহীদ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও ক্লাব সদস্যদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একুশের প্রথম প্রহরে ক্লাব সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান, সহ-সভাপতি মোঃ সাইদুল্লাহ হৃদয়, পরিচালনা পর্ষদ সদস্য হারুন-অর-রশীদ, খান আব্দুল কাদির মাহবুব (বাবু), দিলারা মাসুদ ময়না সহ ক্লাব সদস্য ও কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয়ে চাষাড়া শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এছাড়া, ২১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে ক্লাব সদস্য সন্তানদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রন্থাগার উপ-কমিটির আহ্বায়ক দিলারা মাসুদ ময়নার সঞ্চালনায় ক্লাব সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে চিত্রাংকন প্রতিযোগিতার আনুষ্ঠানাকি শুভ উদ্বোধন করেন। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিভাগ ভিত্তিক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় ক্লাবের সহ-সভাপতি মোঃ সাইদুল্লাহ হৃদয় ও সংশ্লিষ্ট উপ-কমিটি’র সদস্যবৃন্দ সহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য ও সদস্যপরিবার চিত্রাংকন প্রতিযোগিতা উপভোগ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...