নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ধর্ষণের প্রতিবাদ ও দোষিদের গ্রেপ্তারের দাবিতে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল
মশাল মিছিল / ধর্ষণের প্রতিবাদ ও দোষিদের গ্রেপ্তারের দাবিতে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও দোষিদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা । রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কে মিছিল করে ছাত্র সংগঠনটির জেলা কমিটির নেতা-কর্মীরা।মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সভা করে।

এসময় সভায় বক্তব্য রাখেন,এ সময় ছাত্র ফেডারেশনের জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা একত্রিত হয়ে চব্বিশের লড়াই করেছিলাম। আমাদের এ লড়াই ছিল স্বৈরাচার সরকার, বিচারহীনতা, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম। স্বপ্ন দেখেছিলাম পরবর্তী দেশ হবে ছাত্র-জনতার। যার মধ্য দিয়ে আসে অন্তবর্তীকালীন সরকার। ছাত্র-জনতা, রাজনৈতিক দল, এ সরকারকে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।

কিন্তু যারা আইনশৃঙ্খলার দায়িত্বে আছে তারা তাদের চোখ, মুখ, কান বন্ধ করে বসে আছে।’তিনি আরও বলেন, ‘আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বাংলাদেশ ও দেশের মানুষের নিরাপত্তা, জীবনমান নিশ্চিত করা। একটি নারী কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের কাজ হবে বাংলাদেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে নারীদের অধিকার, অংশগ্রহণ নিশ্চিত করা। নয়তো কমিশন তার কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। সকল মানুষ, বিশেষ করে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বাংলাদেশে বিচারহীতনতার সংস্কৃতি ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ গঠন করতে হবে। মানুষের জীবনের নিরাপত্ত নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে।’এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক অপূর্ব রায়, সদস্যসচিব আবিদ রহমান, সদস্য শেখ সাদী প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...