নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   জামায়াতের দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল
শীর্ষক আলোচনা / জামায়াতের দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সমাজে যারা অন্যায় অবিচারে লিপ্ত থাকবে, মুখ বুজে মনে মনে সহ্য করার আর সময় নেই এখন তাদের হাত ও শক্তি দিয়ে প্রতিবাদ করতে হবে।৫ মার্চ বুধবার শাহ ফতুল্লা কনভেনশন হলে দারিদ্র্যতা বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার,

তিনি বলেন সমাজ ও রাষ্ট্রে একমাত্র আল কুরআন’ই পারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, আজ সমাজে যদি কুরআনের আইন বাস্তবায়ন থাকতো তাহলে দেশে গরিব লোক খুঁজে পাওয়া মুশকিল হতো, তাই আসুন কুরআন পড়ি কুরআন বুজি কুরআনের আলোকে জীবন গড়ি। যাকাত ভিত্তিক অর্থ ব্যাবস্থা চালু করি।বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, ইসলমী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে যাকাতের ন্যায্য অধিকার বাস্তবায়ন হবে। ধনী ও দরিদ্রের মাঝে বিদ্যমান সকল বৈষম্য দূর হবে।

জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রকাশনা সম্পাদক মজিবর রহমান মিয়াজী, জেলা অর্থ সম্পাদক মাওলানা আবদুুল মজিদ, জেলা ওলামা পরিষদের সম্পাদক মুফতি জাহাঙ্গীর আলম, ফতুল্লা দক্ষিন থানা আমীর মাওলানা নাছির উদ্দিন সরকার, পশ্চিম থানা আমীর নুরুল হক, উত্তর থানা আমীর আবুল কাসেম, থানার সকল সেক্রেটারি ও শতাধিক সুধী সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...