নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গার্মেন্টস শ্রমিক অভ্যূত্থান দিবসে শহিদ কামাল স্মরণে কর্মসূচী পালন
গার্মেন্টস শ্রমিক অভ্যূত্থান দিবসে শহিদ কামাল স্মরণে কর্মসূচী পালন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তিঃ নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ গার্মেন্টস শ্রমিক অভ্যূত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের দু’দিন ব্যাপী কর্মসূচির প্রথম আজ সকাল ৮ টায় ফতুল্লা বিসিকে শহিদ গার্মেন্টস শ্রমিক আমজাদ হোসেন কামাল স্মরণে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পন, ২ নং গলির গেটের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সংগ্রাম পরিষদের সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সভাপতি আব্দুল হাই শরীফ, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় সদস্যসচিব আবু হাসান টিপু, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা অঞ্জন দাস, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিপ্লবী শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রাশিদা আক্তার, গার্মেন্টস শ্রমিক সংহতি জেলার সভাপতি কাউসার হামিদ প্রমুখ ।নেতৃবৃন্দ বলেন, ২০০৩ সালের ৩ নভেম্বর ফতুল্লা বিসিকের পেনটেক্স ড্রেস লিঃ এর শ্রমিকদের আটঘণ্টা কর্মদিবস, ওভারটাইমে দ্বিগুন মজুরি, বছরে ২টি উৎসব বোনাসসহ ১৮ দফা দাবির আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে আমজাদ হোসেন কামালকে হত্যা এবং ২ শতাধিক শ্রমিককে আহত করে। শ্রমিক হত্যায় আন্দোলন বিসিক তথা সারা নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিক আন্দোলনে রূপ নেয় এবং বিকেএমইএ শ্রমিকদের দাবি মেনে নিয়ে চুক্তি করতে বাধ্য হয়। এরপর থেকে ৩ নভেম্বর দিবসটি গার্মেন্টস শ্রমিক অভ্যূত্থান দিবস হিসাবে পালিত হয়।নেতৃবৃন্দ আরও বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের উচ্চমূল্যে শ্রমিকের জীবন বিপর্যস্ত। ইতোমধ্যে শ্রমিকের খাদ্য তালিকা থেকে অনেক খাদ্য বাদ দিয়েছে। সরকার জিনিসপত্রের দাম কমাতে সম্পূর্ণ ব্যর্থ। এ অবস্থায় শ্রমিকের মজুরি বাড়ানো যুক্তিসঙ্গত।নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি রেশন প্রদানের। সরকার টিসিবির মাধ্যমে কম মূল্যে কয়েকটি খাদ্য পণ্য দিচ্ছে। এটা বাজার দামের থেকে সামান্য কম। এটাও শ্রমিকদের জন্য কেনা কঠিন। তার উপর আছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিসিবির খাদ্য পণ্য সংগ্রহ করা। কর্মজীবীদের জন্য কাজ ফেলে এতো সময় দেয়া সম্ভব হয় না। বর্তমান সংকট মোকাবিলা করে উৎপাদনকে চালিয়ে নিতে শ্রমিকদের আর্মি রেটে রেশন দিতে হবে। নেতৃবৃন্দ আইন এবং বিধিমালার শ্রমিক স্বার্থ বিরোধী ধারাসমুহ বাতিল করে গনতান্ত্রিক শ্রম আইন এবং গনতান্ত্রিক শ্রম বিধিমালা প্রণয়নের দাবি জানান এবং আমজাদ হোসেন কামালের সংগ্রাম ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আজকে শ্রমিকের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...