নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   শীর্ষ খবর   রোহীঙ্গা সশস্ত্র সংগঠন আরসা প্রধান জুনুনী সহ ১০ জন আটক 
১০ দিনের রিমান্ড মঞ্জুর / রোহীঙ্গা সশস্ত্র সংগঠন আরসা প্রধান জুনুনী সহ ১০ জন আটক 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদনঃ নাশকতামূলক কর্মকান্ড সংঘটনের জন্য গোপন বৈঠকের সময় নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে পৃথক তিন অভিযানে নারী সহ ১০ আরাকান রোহীঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতদের দুটি মামলায় ৬জ‌নের ১০দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে দুটি মামলা দায়ের করেছে র‌্যাব। আজ (মঙ্গলবার) বিকেলে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। গ্রেপ্তাকৃতরা হলো আরাকান রোহিঙ্গা এআরএসএ সদস্য, আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮),মোস্তাক আহাম্মদ (৬৬), মনিরুজ্জামান (২৪), সলিমুল্লাহ (২৭), মোসাঃ আসমাউল হোসনা (২৩), মোঃ হাসান (১৫), মোঃ আসমত উল্লাহ (২৪), মোঃ হাসান (৪৩), মোসাঃ শাহিনা (২২) ও মোসাঃ সেনোয়ারা (১৭)।  মামলা সূত্রে জানা যায়, র‌্যাব-১১ এর পৃথক দুটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মার্চ ও ১৭ মার্চ ময়মনসিংহ জেলার সদর থানা এলাকার নতুন বাজার গার্ডেন সিটি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভুমি পল্লিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এসময় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন নারী সহ এআরএসএ এর দশ সদস্যকে আটক করে। মামলা সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি চাকু, ধারালো দাতযুক্ত একটি স্টিলের মোটা চেইন ও চারটি হাতঘড়ি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার পর আটক কৃতদের গ্রেপ্তার দেখিয়ে আজ (মঙ্গলবার) বিকেলে আদালতে প্রেরণ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এবিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু দমন ট্রাইবুনাল) খোরশেদ মোল্লা জানান, আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভুমিপল্লি থেকে এআরএসএ এর একটি গ্রুপকে গ্রেপ্তার করা হলে তাদের দেয়া তথ্য মতে ময়মনসিংহ হতে অন্যান্যদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তারা দুটি মামলায় আদালতে দশদিন করে বিশদিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালত ছয়জনকে দুই মামলায় পাঁচদিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে নারায়ণঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক মোঃ মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। এসময় শুনানী শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুই মামলায় বিচারক দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...